২৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

যশোরের শার্শায় স্বরূপদহ বাজারে বিএনপির উঠান বৈঠক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শনিবার ২৫ অক্টোবর সন্ধ্যায় যশোরের শার্শায় স্বরূপদহ বাজারে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

এর আগে তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” জনগণের নিকট পৌঁছে দিতে স্বরূপদহ বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

আরও পড়ুনঃ   আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ : তারেক রহমান

উঠান বৈঠকে অতি সম্প্রতি জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া ঐতিহাসিক সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করা হয়, যা স্বরূপদহ ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত হয়। সাক্ষাৎকার প্রদর্শনের পর মফিকুল হাসান তৃপ্তি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শার্শা থানা বিএনপি আজ ঐক্যবদ্ধ।

আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী বিএনপি অতীতেও ঐক্যবদ্ধ ছিল, আর সেই কারণেই আমরা আজ রাষ্ট্রক্ষমতা পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমেই সেই লক্ষ্য পূরণ হবে।”

আরও পড়ুনঃ   জনগণের ভালোবাসায় নির্বাচিত হলে উন্নয়নই হবে মূল লক্ষ্য : মির্জা ফখরুল

এসময় উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু এবং উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST