২৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

দেবের বিতর্কিত মন্তব্য, শুভশ্রী বললেন ‘সে ভুল বলেছে’

অনলাইন ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী অভিনীত ছবি ‘ধূমকেতু’। প্রায় এক দশক পর চলতি বছর দর্শকদের সামনে আসে এই ব্লকবাস্টার ছবি। ভক্তদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে ছবি মুক্তির আগে প্রচারের স্বার্থে এক মঞ্চে এসেছিলেন দেব এবং শুভশ্রী। দর্শকদের মনে আশা জেগেছিল, এবার হয়তো সব মান-অভিমান ভুলে ভবিষ্যতে ফের পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে।

কিন্তু সিনেমা মুক্তির পরপরই দেবের একটি মন্তব্যে তৈরি হয় নতুন বিতর্ক। ‘দুই সন্তানের মা শুভশ্রীর মুখে আর ওই ইনোসেন্স নেই’ দেবের এমন কথায় মনঃক্ষুণ্ণ হন শুভশ্রী। এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়।

এদিকে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শুভশ্রী। দেবের সঙ্গে ‘ধূমকেতু’ ছবির প্রচারে এক মঞ্চে আসা প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘আমি জীবনে যা করেছি সততার সঙ্গে করেছি। আমি যখন ‘ধূমকেতু’-এর প্রচারের জন্য হ্যাঁ বলেছিলাম, সেটা সৎভাবেই বলেছি। সত্যি বলতে আমাদের জুটিটা বাঁচিয়ে রাখতে আমরা কেউ কোনো এফার্ট দিইনি, ইন্ডাস্ট্রির কেউ দেয়নি।’

আরও পড়ুনঃ   পুরুষ দেখেই আতঙ্কে রাবিনা, ভুল বুঝতে পেরে অনুতপ্ত অভিনেত্রী

‘শুধু অডিয়েন্স আমাদের জুটিটা বাঁচিয়ে রেখেছে ভালোবাসায়। ফ্যানেরা আমাদের জুটিটা বাঁচিয়ে রেখেছে। সেটার ফল ছিল সেই রাতটা, তারপর ঝড় উঠেছে ইন্টারনেটে। আমি কখনই সেটাকে অপমান করতে পারি না।’

অভিনেত্রীর কথায়, ‘আমরা যে চরিত্রগুলো করছি শুধু সেগুলো থাকবে না কিন্তু আমাদের কথাগুলো থেকে যাবে। আমরা কীভাবে মানুষকে ট্রিট করছি থেকে যাবে। আমি কীভাবে পুরুষকে ট্রিট করছি, একজন পুরুষ আমাকে কীভাবে ট্রিট করছে সবটা থেকে যাবে। একজন নারীকে অনেক সময় সুর চড়াতে হয়, কারণ সেই নারীর জন্য অনেক নিরপেক্ষ মানুষ সওয়াল করছিলেন। তাদের বোঝানোর দরকার ছিল আমিও তোমাদের সঙ্গেই আছি।’

আরও পড়ুনঃ   ‘আমাকে জড়িয়ে ধরো না’ কাঞ্চনকে উদ্দেশ্য করে শুভশ্রী

শুভশ্রীর ভাষ্যে, ‘আমি দেবের পরের ইন্টারভিউটাও দেখেছিলাম। তার প্রত্যেকটা ইন্টারভিউতে হয়ত না বুঝেই নিজের অনুভূতিটা ব্যক্ত করেছে। আমি কিন্তু আগেও বলেছি, হয়ত ও না বুঝেই বলেছে। কিন্তু সেটা অনেক মানুষকে কষ্ট দিতে পারে। তবে আমি এখনও বলব, সে ভুল বলেছে।’

শুভশ্রী আরও বলেন, ‘পুরুষ মানেই বিশাল বড় জায়গায় আছে, মেয়েরা চুপ করে যাবে কিছু বলবে না। অবশ্যই বিশাল বড় জায়গায় কেউ থাকলে তাকে তোষামোদ করা হবে। সেই কারণেই আমি কোনো প্রমোশন্যাল প্রয়োজনীয়তা না থাকলে প্রেসের সাথে সেভাবে কথা বলি না। ‘ধূমকেতু’র পর ওই জিনিসটা হওয়ার দরকার ছিল না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১০

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১১

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১২

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

১৩

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

১৪

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

১৫

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১৬

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST