২৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে যানজট সচেতনতায় সাইকেল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে যানজট নিয়ে সচেতনতা তৈরিতে ‘নগর হোক সাইকেলবান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক’ এই স্লোগানকে সামনে রেখে বর্নাঢ্য সাইকেল শোভাযাত্রা হয়েছে। দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাউন্ড টেবিল বাংলাদেশ এ আয়োজন করে।

সকাল সাড়ে ৯টায় রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। এতে অংশ নেন কয়েকশো সাইক্লিস্ট। সাইকেল শোভাযাত্রাটি ঈদগাহ রোড থেকে ফায়ার সার্ভিস রোড, সিঅ্যান্ডবি মোড়, চিড়িয়াখানা, ডিআইজি অফিসের সামনে হয়ে ইউ-টার্ন নিয়ে আবার সিঅ্যান্ডবি মোড় ও ফায়ার সার্ভিস রোড পেরিয়ে ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল শুরু

অংশগ্রহণকারী সাইক্লিস্টরা বলেছেন, সাইকেল মনকে প্রফুল্ল রাখে, এটি একটি উপকারী ব্যায়াম যা শরীরকে বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখে। তাই সবারই সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলা উচিত। এছাড়া নগরে দিন দিন বাড়ছে যানজট, দূষণ ও কালো ধোঁয়া। এসব সমস্যার স্থায়ী সমাধানে চাই বাইসাইকেলের ব্যবহার এবং এর জন্য প্রয়োজন পৃথক সাইকেল লেন।

ভার থেকেই ঈদগাহ মাঠে জমে ওঠে সাইক্লিস্টদের মিলনমেলা। র‌্যালির আগে আয়োজিত ‘সাইকেল স্ট্যান্ড শো’ দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ যোগায়। পরে সাইক্লিস্টদের সম্মাননা স্মারক দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী।

আরও পড়ুনঃ   থানায় ১০ ঘন্টা অবস্থান নিয়ে শিক্ষকরা ৩ শিক্ষার্থীকে ছাড়িয়ে আনলেন

এ সময় তিনি বলেন, বাইসাইকেল শুধু একটি যানবাহন নয়, এটি দূষণমুক্ত পরিবেশ গড়ার এক শক্তিশালী মাধ্যম। নিয়মিত সাইক্লিং শরীরচর্চা ও মানসিক প্রশান্তির জন্যও অত্যন্ত উপকারী। তিনি স্বাস্থ্যসুরক্ষায় প্রতিদিন সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১০

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১১

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১২

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৩

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৪

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৫

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৬

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৭

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৮

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৯

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST