২২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

‘সাংবিধানিক আদেশ জারি’ করলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সে সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পর এনসিপি সনদ স্বাক্ষর করবে। এক্ষেত্রে জুলাই সনদ নিয়ে আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলেছি। যে আদেশ ড. মুহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে উনি জারি করবেন। এটি জারি করার অধিকার প্রেসিডেন্টের নেই।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বেরিয়ে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আজকের বৈঠকে আলোচনা সম্পর্কে নাহিদ বলেন, যেহেতু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে অংশগ্রহণ করেনি, ফলে আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি। আমরা পুনর্ব্যক্ত করেছি, জুলাই সনদের শুধু কাগুজে মূল্যে আমরা বিশ্বাসী নই। ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কীভাবে হবে সেই সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পর আমরা সনদ স্বাক্ষর করব। সেক্ষেত্রে আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি। যে আদেশটা ড. মুহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে জারি করবেন।

আরও পড়ুনঃ   শ্রীপুরে দুই শ্রমিককে হাত–পা বেঁধে নির্যাতন, জখমে দেওয়া হয় মরিচ–লবণ

কারণ হিসেবে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ড. মোহাম্মদ ইউনূসের আছে সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নেই। পরে সাংবিধানিক আদেশ, যেটা সংবিধান-বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট চুপ্পু দিতে পারবে না। সেটা ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। সেটার আইনি এবং রাজনৈতিক কারণ আমরা উনার সামনে উনার কাছে তুলে ধরেছি।

এছাড়া নোট অফ ডিসেন্টের বিষয়টা আমরা বলেছি। নোট অফ ডিসেন্ট-এর কোন কার্যকারিতা থাকবে না। সবাই এই বিষয়গুলোতে একমত হয়েছে। জুলাই সনদ যেই বিষয়গুলো উপর রচিত হয়েছে সেটাই পুরোটা গণভোটে যাবে এবং গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদ, সংসদের একটা গাঠনিক ক্ষমতা থাকবে, যার ফলে তারা একটি সংস্কারকৃত নতুন সংবিধান তৈরি করবে। ঐকমত্য কমিশন সুপারিশ দেবে, সরকার সেই অনুযায়ী কী সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করব।

নাহিদ বলেন, আজকের বৈঠকে আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি। নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নির্বাচন কমিশনের বর্তমান আচরণ নিয়ে বলেছি। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না। এটা স্বচ্ছ হচ্ছে না এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না। কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো কোনো দলের প্রতি বিমাতাসুলভ আচরণ তারা করছে। বিগত সময়গুলোতে নির্বাচন কমিশন যে যে পদক্ষেপগুলো নিয়েছে সেখানে কীভাবে তাদের পক্ষপাতিত্ব ফুটে উঠেছে সেই বিষয়ে আমরা বলেছি।

আরও পড়ুনঃ   রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক : ভূমিমন্ত্রী

নাহিদ ইসলাম বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন দিতে না পারে এর দায় সরকারের ওপরও আসবে। ফলে আমরা সরকারকে সেই বিষয়টি অবহিত করেছি এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন।

এর আগে আজ বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় চার নেতা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST