২২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলেন আশরাফুল

অনলাইন ডেস্ক : জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি। জাতীয় দলের জন্যই মূলত তাকে এপ্রোচ করেছে বিসিবি।বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই।

আশরাফুলোর কোচ হওয়ার বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে। তাকে যে প্রস্তাব দেয়া হয়েছে কোচ হওয়ার জন্য, তবে কোন ভূমিকায় কাজ করবেন সেটা এখনো নিশ্চিত নয়। মুঠোফোনে আজ রাতে আশরাফুল বলেন, ‘হ্যাঁ, বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে। তবে এখনো তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। সবকিছুই আসলে আলোচনার পর্যায়ে রয়েছে। কিছুদিন ধরে কথা চলছিল, এখন ব্যাটিং কোচের দায়িত্বে নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনো নিশ্চিত না।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৩০ ভূমির মালিক পেলেন দশ কোটি টাকার ক্ষতিপূরণের চেক

এর আগে ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যুক্ত হন ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় মুখ মোহাম্মদ সালাউদ্দিন। পদবী হিসেবে নামের পাশে যোগ হয় সিনিয়র সহকারী কোচ। যদিও চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বিসিবির সঙ্গে সালাউদ্দিনের চুক্তি ছিল।

পরে নতুন করে টাইগার এই কোচের মেয়াদ বেড়ে যায়। আগামী ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন সালাউদ্দিন। তবে ব্যাটিং পদে সহকারী সিনিয়র থাকলেও দায়িত্ব সামলাচ্ছিলেন ব্যাটিংয়ের। গেল এক বছর তার অধীনে ব্যাটাররা ফর্মহীনতায় ভুগছে। বাজে ব্যর্থতার শেষই যেন হচ্ছে না।

আরও পড়ুনঃ   আবারও ৫ দিনের ছুটিতে সব প্রাথমিক বিদ্যালয়

সবশেষ এশিয়া কাপ, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর সালাউদ্দিনের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। যে কারণে তার জায়গায় নতুন করে ব্যাটিং কোচ খোঁজার চেষ্টা শুরু করে বিসিবি। পরবর্তী বোর্ড সভাতে এ ব্যাপারে আলোচনাও হবে বলে একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করেছিলেন আগেই।

যদিও নিজের ক্রিকেট ক্যারিয়ারে সালাউদ্দিন ছিলেন মিডিয়াম পেস বোলার, তবে বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন ব্যাটিং কোচের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১০

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১২

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৩

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৪

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৫

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৬

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৭

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৯

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

২০

Design & Developed by: BD IT HOST