২২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে: ফখরুল

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হওয়ার আহ্বান করেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে এ কথা বলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের বৈঠকে আমরা আহ্বান করে আসছি অন্তর্বর্তীকালীন সরকারকে এখন থেকে কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে, প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ করতে হবে। যারা চিহ্নিত ফ্যাসিস্টের দোসর এখনও আছে তাদের সরিয়ে নিরপেক্ষ করতে হবে।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে তারেক রহমানের সাক্ষাৎ

তিনি আরও বলেন জেলা প্রশাসনেও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। পুলিশের ক্ষেত্রে যাদের নতুন করে নিয়োগ দেওয়া হবে অথবা পদোন্নতি দেওয়া হবে সেক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।

বিচার বিভাগকে দলীয়করণমুক্ত করতে হবে। একই সাথে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাহলে তাদের অপসারণ করার দাবি জানিয়ে আসছেন বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুনঃ   প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি

তবে কোনো সুনির্দিষ্ট উপদেষ্টার কথা বলে আসছেন কি না এমন প্রশ্নের জবাবে কিছু বলেন নি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সন্ধ্যা ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১০

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১১

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১২

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৪

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

১৫

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

১৭

বাঘায় যাত্রীবাহী বাস ‘সি লাইন’ এর শুভ উদ্বোধন

১৮

তাহেরপুর বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

১৯

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

২০

Design & Developed by: BD IT HOST