২১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের ট্রফি চেয়ে নাকভিকে ভারতের চিঠি

অনলাইন ডেস্ক : এশিয়া কাপ শেষ হওয়ার প্রায় এক মাস পরেও বিতর্ক যেন থামছেই না। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতলেও এখনও ট্রফি বুঝে পায়নি ভারত। সেই ট্রফি নাকি রাখা আছে দুবাইয়ে আইসিসির দপ্তরে। ভারতের দাবি, সেই ট্রফি বিসিসিআইয়ের দপ্তরে পাঠিয়ে দিতে হবে।

ট্রফি চেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নাকভি এশীয় ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। তিনি জয়ী দলকে এশিয়া কাপের ট্রফি তুলে দেবেন বলেছিলেন। কিন্তু ভারত তার হাত থেকে ট্রফি নেবে না বলে জানিয়ে দেয়। নিজের সিদ্ধান্তে অনড় থাকেন নাকভিও। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

আরও পড়ুনঃ   জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

‘ইন্ডিয়া টুডে’-কে ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া জানিয়েছেন, নাকভিকে তারা চিঠি লিখেছেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে, মুম্বাইয়ে বোর্ডের দপ্তরে ট্রফি পাঠিয়ে দিতে হবে। শাইকীয়া জানিয়েছেন, তারা ধাপে ধাপে এগোতে চাইছেন। প্রথমে নাকভিকে জানানো হয়েছে। তিনি যদি জবাব না দেন, তাহলে আইসিসিকে জানাবে বিসিসিআই। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে হস্তক্ষেপ করার অনুরোধ করবে বিসিসিআই।

আরও পড়ুনঃ   তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

গোটা এশিয়া কাপ জুড়েই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিতর্ক হয়েছে। প্রথম ম্যাচে টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পরে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গেও হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। প্রতিযোগিতার তিনটি ম্যাচেই এই ঘটনা দেখা গিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST