২১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে কমপ্লিট শাটডাউন ঘোষণা

রাবি প্রতিনিধি : বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, ইন্টার্নশিপ ভাতা চালু এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের জন্য টেকনিক্যাল ক্যাডার অন্তর্ভুক্ত করার দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে বিভাগীয় ভবনে তালা ঝুলিয়ে এই শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। এরপর তারা বিভাগের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। এর আগে, দুপুর ১টার দিকে তিন দফা বাস্তবায়নের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

এ সময় শিক্ষার্থীরা ‘সাইকোলজির আধিপত্য, মানি না মানবো না’, ‘এক দুই তিন চার- ডিপার্টমেন্টে তালা মার’, ‘বৈষম্য নিপাত যাক- সিন্ডিকেট মুক্তি পাক’, ‘সাইকোলজির আধিপত্য ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ক্লিনিক্যালের বাংলায় সাইকোলজির ঠাঁই নাই’, ‘ডিপার্টমেন্টে রাজনীতি চলবে না চলবে না’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুনঃ   রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে তৃতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’

চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জান্নাত জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগগুলোর মতো আমাদের বিভাগেও অনার্স ও মাস্টার্স শেষ করেই নিয়োগের জন্য আবেদন করা যেত। ২০২৩ সাল পর্যন্ত আমাদের ক্ষেত্রেও এই নিয়মই ছিল। কিন্তু বিভাগীয় প্রধান হিসেবে মনোবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক দায়িত্ব নেওয়ার পর, নিয়োগ বিজ্ঞপ্তি পরিবর্তন করে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ করে দেওয়া হয়েছে। অথচ আমরা অনার্সে ৩ মাস এবং মাস্টার্সে ৬ মাস ইন্টার্নশিপ করি, যেখানে মনোবিজ্ঞানের অনেক শিক্ষার্থীই অ-বিজ্ঞান বিভাগ থেকে আসে।

একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুমন আলী বলেন, আমরা আমাদের ন্যায্য দাবির জন্য এখানে অবস্থান নিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিভাগ চালু করতে দেবো না। ২০২৫ সালের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা দেখেছি, ২০২৩ সালের নিয়োগের অর্ডিন্যান্স পরিবর্তন করে শুধু মনোবিজ্ঞান বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ সাম্প্রতিক মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক নিয়োগে ক্লিনিক্যাল সাইকোলজি থেকে কাউকেই নেয়া হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, আমাদের বিভাগের বর্তমান চেয়ারম্যান মনোবিজ্ঞান বিভাগ থেকে আসার পরই এই পরিবর্তনটি হয়েছে।

আরও পড়ুনঃ   ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবারও চলবে মেট্রোরেল

তিনি আরও বলেন, আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। যদি এর মধ্যে দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবো। এ সময় বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST