২১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ অগ্রগতি ও পর্যালোচনার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে নগরভবনের কমান্ড এন্ড কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোঃ আল মামুন।

সভায় স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব বলেন, রাজশাহী মহানগরীতে চলমান সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে সমাপ্ত করতে হবে। সংশ্লিষ্ট সকলকে আরও বেশি আন্তরিক হবার পরামর্শ প্রদান করেন। সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের অধীনের প্রতিষ্ঠানসমূহ সরাসরি নাগরিকদের সাথে কাজ করে। নাগরিক সেবা সুনিশ্চিতকরণে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

চলমান উন্নয়ন প্রকল্পের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। পরে তিনি নগরীর চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএফএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, রাজশাহী নগরীর সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, টাউন প্ল্যানার বনি আহসান, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদাসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST