২১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

অনলাইন ডেস্ক : বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর অবশেষে আন্দোলন প্রত্যাহার করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শিক্ষকরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ নির্ধারণ এবং আগামী বাজেটে তা ১৫ শতাংশে উন্নীত করার বিষয়ে সম্মতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ   ছক্কার রেকর্ড তামিমের, এক বছরে সর্বাধিক ছয় বাংলাদেশেরও

এই ঘোষণার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি। তিনি বলেন, ‘আন্দোলন প্রত্যাহার করে নেয়া হলো। আমরা আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাব।’

এর আগে, গত রোববার (১৯ অক্টোবর) আন্দোলনরত শিক্ষকদের জন্য অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছিল। তবে তা পর্যাপ্ত নয় বলে দাবি করে আন্দোলন চালিয়ে যান শিক্ষকরা।

আরও পড়ুনঃ   সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

দীর্ঘদিন ধরে শিক্ষকরা বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজপথে অবস্থান করে আসছিলেন। সরকারের পক্ষ থেকে পরিপূর্ণ আশ্বাস ও প্রজ্ঞাপন জারির পর তারা আন্দোলন স্থগিত করলেন।

শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST