২০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে গাজায় রোববার ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার ইসরায়েলের সংসদ নেসেটে এই তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় নেতানিয়াহু বলেছেন, ‘‘আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাতে শান্তির বার্তা। আপনি শক্তিশালী কারও সঙ্গে শান্তি স্থাপন করতে পারেন, দুর্বল কারও সঙ্গে নয়। আজ ইসরায়েল আগের যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী।’’

ইসরায়েল বলেছে, রোববার হামাসের হামলায় ইসরায়েলি দুই সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা জোরদার করা হয়েছে। যদিও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন কিংবা হামলা চালিয়ে ইসরায়েলি সৈন্যদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে হামাস।

আরও পড়ুনঃ   অভিমানী ট্রাম্প বললেন, ন্যাটো দেশগুলোর সহায়তা আমাদের ‘প্রয়োজন’ নেই

ইসরায়েলি এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নেতানিয়াহুর দপ্তরের মুখপাত্র শশ বেদ্রোসিয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী আজ বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেছেন।’’

তিনি বলেন, কয়েক দিনের সফরে ইসরায়েল আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী। এ সময় তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরও পড়ুনঃ   বার্সেলোনায় ট্রেন দুর্ঘটনায় চালক নিহত, আহত বহু

এদিকে, গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের অনুমতি বাতিলের ২৪ ঘণ্টার মধ্যেই সোমবার তা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক কর্মকর্তা বলেছেন, রোববার গাজায় ইসরায়েলি বাহিনীর একটি ট্যাঙ্ক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এতে ঘটনাস্থলেই দুই ইসরায়েলি সেনা নিহত হন।

এ ঘটনার পর তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে গাজায় খাদ্য ও ত্রাণের সরবরাহ স্থগিতের আদেশ দেয় ইসরায়েলের সরকার। এই স্থগিতাদেশ দেওয়ার পর রোববার রাতে গাজায় বিমান অভিযান চালায় ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযানে নারী ও শিশুসহ ২৬ জন নিহত হন।
সূত্র: এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১০

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১১

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৩

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১৪

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১৫

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১৬

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৭

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৮

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST