২০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করলেন রাকসুর নবনির্বাচিত নেতারা

স্টাফ রিপোর্টার : ১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)–এর নবনির্বাচিত প্রতিনিধিরা।

সোমবার (২০ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ শামসুজ্জোহার সমাধি চত্বরে তারা শ্রদ্ধার সঙ্গে কবর জিয়ারত করেন। এ সময় তারা শহীদ অধ্যাপক শামসুজ্জোহাকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুনঃ   কোনও বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে চান তারেক রহমান

ধারাবাহিকভাবে তারা বিশ্ববিদ্যালয় কবরস্থান এবং ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে রাজশাহী থেকে শহীদ হওয়া সাকিব আনজুম ও শহীদ আলি রায়হানের কবরেও শ্রদ্ধা জানাবেন বলে জানা গেছে।

কবর জিয়ারতের সময় রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বিরসহ অন্যান্য নবনির্বাচিত প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আমরা জানি শহীদ শামসুজ্জোহা কীভাবে শিক্ষার্থীদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্যারের সেই উক্তি—‘ছাত্রদের গায়ে গুলি লাগার আগে আমার গায়ে গুলি লাগুক’—আমাদের কাছে চিরস্মরণীয়। আমরা আশা করি, স্যারের চেতনা অনুযায়ী সৃষ্টিকর্তা আমাদের কাজ করার তৌফিক দান করবেন।”

আরও পড়ুনঃ   দেশকে মেধাশুন্য ও পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে- ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

তিনি আরও বলেন, “যেহেতু আমরা এখনও শপথ গ্রহণ করিনি, অফিসিয়াল কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে সময় নষ্ট না করে আপাতত জোহার স্যারের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করলাম।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST