২০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : প্রতিপাদ্য: “থাকবে পুলিশ জনপদে, ভোট দেবেন নিরাপদে” বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের ন্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) -এর উদ্যোগে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২০ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পিওএম সভাকক্ষে আরএমপি ট্রেনিং স্কুলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আরও পড়ুনঃ   শ্রীলঙ্কায় এশিয়ান জুনিয়র দাবায় তাহসিন চ্যাম্পিয়ন

সমাপনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, “নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ সদস্যরা কীভাবে বুদ্ধিমত্তা, সাহস এবং নিরপেক্ষতার সাথে কাজ করবে তা এ প্রশিক্ষণে শেখানো হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তার মূল দায়িত্বে থাকবে পুলিশ, আর সহযোগী হিসেবে কাজ করবে আনসার বাহিনী।”

তিনি আরও বলেন, “যে কোনো পরিস্থিতিতে একজন পুলিশ সদস্যকে বুদ্ধিদীপ্তভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং ভোটারদের নিরাপদে ভোট প্রদান নিশ্চিত করতে হবে। নির্বাচনী সামগ্রী পরিবহনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে কাজ করতে হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগের মাধ্যমে এবারের নির্বাচনে পুলিশ আরও দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে।”

আরও পড়ুনঃ   জ্বরে আক্রান্ত মিরাজ খেলতে পারবেন কি না যা জানা গেল

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

১২

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

১৫

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

১৬

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

১৭

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৯

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

২০

Design & Developed by: BD IT HOST