১৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে হবে: বিএনপি নেতা মামুন

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।রোববার সকালে বাঘা উপজেলার গড়গড়ী, সরেরহাট ও খানপুর বাজার এলাকায় বিএনপির ‘৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেছেন।

বিএনপির নেতা গোলাম মোস্তফা মামুন বলেন,“এদেশের নির্বাচন অত্যাবশ্যক। কেউ কেউ নির্বাচন পেছাতে চায়— যা ফ্যাসিবাদী শক্তির সুরে কথা বলার সামিল। বিএনপি পরিবর্তন চায় নির্বাচনের মাধ্যমেই। তাই সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের বিকল্প নেই।”

আরও পড়ুনঃ   দল বা ধর্মের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত হতে দেবনা : ডা. শফিকুর রহমান

৩১ দফা রূপরেখা প্রসঙ্গে তিনি বলেন,“বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তনের জন্য নয়, এটি দেশের অর্থনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনে একটি সার্বিক সংস্কার প্রস্তাব। এই রূপরেখার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতেই এই কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।”

আরও পড়ুনঃ   নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: মির্জা ফখরুল

তিনি আরও বলেন,“গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জনগণ ভোট দিতে পারেনি। এবার যেন মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে জন্য বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।”

বিএনপির নেতা মামুন আরও বলেন,“আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করা। এজন্য গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতা-কর্মী, সহযোগী সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্ডুমালা পৌর বিএনপির দোয়া মাহফিল

শাড়ি-গয়নায় অপুর সাজ, সঙ্গে কী বার্তা দিলেন?

মেক্সিকোর চিড়িয়াখানায় বিশ্বকাপ ম্যাচ নিয়ে হাতি-গরিলাদের ভবিষ্যদ্বাণী!

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

১০

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১২

নগরীতে ২০৫৫ পিস ইয়াবা, ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫

১৩

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৪

মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার : শিল্পমন্ত্রী

১৫

বাংলাদেশে সাইবার বুলিং : প্রতিরোধ ও প্রতিকার

১৬

ডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে : রাসিক প্রশাসক

১৭

রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে প্রাণ হারাল কিশোর

১৮

স্বাস্থসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার

১৯

জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

২০

Design & Developed by: BD IT HOST