১৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে তরুণ গ্রাহকদের মাঝে রূপালী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তরুণ কৃষকদের মাঝে ঋণ বিতরণ করেছে রূপালী ব্যাংক পিএলসি। রোববার (১৯ অক্টোবর) সকাল নয়টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে দেশ ব্যাপী তরুণ উদ্যােক্তাদেরকে এগিয়ে নিতে রূপালী ব্যাংক নিয়ামতপুর শাখা এ ঋণ বিতরণ করে।

আরও পড়ুনঃ   রাজশাহী মতিহার সীমান্তে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ

ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। সভাপতিত্ব করেন রুপালী ব্যাংক পিএলসি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির নওগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপক দেবব্রত সাহা।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আরিফ হোসেন, নিয়ামতপুর শাখা ব্যাবস্থাপক আল মামুন শেখ, নিয়ামতপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজুসহ তরুণ গ্রাহক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীর ভোটকেন্দ্র পরিদর্শনে রাজশাহীর পুলিশ সুপার

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, রূপালী ব্যাংক পিএলসি সবসময় বিভিন্ন মেয়াদে জামানত ছাড়াই বিভিন্ন উদ্যােক্তাদের মাঝে ঋণ বিতরণ করে আসছে। খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কৃষি খাতের ভূমিকা অপরিসীম। সেই ধারাবাহিকতায় এ অঞ্চলের কৃষকদের জন্যও ঋণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

১০

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

১১

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

১২

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

১৩

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১৭

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৯

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST