১৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে ট্রেনে হঠাৎ উপচেপড়া ভিড়

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে বিভিন্ন ট্রেনে হঠাৎ যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত দুদিন ধরে প্রতিটি ট্রেনের সবগুলো বগি ও ছাদে কানায় কানায় পরিপূর্ণ যাত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে কুষ্টিয়ার ছেউড়িয়ায় আখড়াবাড়িতে বাউল সম্রাট খ্যাত ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান উপলক্ষ্যে ৩ দিন ব্যাপি লালন শরণোৎসবে অংশ নিতে ট্রেনে চেপে ভক্তরা সেখানে যাতায়াত করার কারনে এই ভিড়। শুক্রবার থেকে শুরু হয়ে রোববার (১৯ অক্টোবর) শেষ হবে তিন দিনব্যাপী লালন শরণোৎসব।

আরও পড়ুনঃ   পুঠিয়ার ঝলমলিয়ায় বৃদ্ধের আত্মহত্যা

ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে গিয়ে দেখা গেছে, রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, নীলফামারী, চাটমোহর, সিরাজগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ঈশ্বরদী হয়ে চলাচলকারী ট্রেনগুলো ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে এলে ট্রেনের কামরা, ছাদে এমনকি ইঞ্জিনে চেপে বসছেন যাত্রীরা।

এছাড়া সড়ক পথে লালন উৎসবে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে ঈশ্বরদী হয়ে কুষ্টিয়াগামী সড়কে বাস, পিকআপ, মাইক্রো, সিএনজি, অটো এবং অন্যান্য যানবাহনের বাড়তি ভিড় লক্ষ্য করা গেছে। যানবাহন না পেয়ে অনেকে পায়ে হেঁটেও রওয়ানা দিয়েছেন।

আরও পড়ুনঃ   শিশু-কিশোরদের ছবি লাখ টাকায় কিনলেন এমপি নাঈমুজ্জামান

নাটোর থেকে আসা কাকলি বাউল বলেন, লালন উৎসবে অংশ নিতে ট্রেন যোগে ঈশ্বরদী এসেছি। এখানে এসে অন্য কোন বাহন না পেয়ে সাঁইজির নামে পায়ে হেঁঁটে রওনা দিয়েছি। হাঁটতে হাঁটতে একসময় গন্তব্যে পৌঁছে যাবো। কাকলি বাউলের মতো অনেকেই তার সাথে হাঁটা শুরু করেছেন। সিরাজগঞ্জ থেকে আসা, মোজাম্মেল চিশতী বলেন, ট্রেনে ঈশ্বরদী এসে নেমেছি। ঈশ্বরদী থেকে কুষ্টিয়া যাওয়ার কোন ট্রেন না পেয়ে সড়ক পথে যানবাহন খুঁজছি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST