১৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু বিজয়ীদের রাবি এলামনাই এসোসিয়েশনের (RUAA) অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে বিজয়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছা বিবৃতি প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের (RUAA) সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান ও সেক্রেটারী প্রফেসর ড. নিজাম উদ্দীন।

যুক্ত বিবৃতিতে RUAA নেতৃবৃন্দ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বির সহ কেন্দ্রীয় ও হল সংসদে বিজয়ী সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। গণতন্ত্রের সৌন্দর্যই হলো মত-পার্থক্য ও চিন্তার বৈপরীত্য থাকা। তাই আমরা প্রত্যাশা করি রাকসুর নব নির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের অভিমতকে ধারণ করে ঐক্যবদ্ধ ক্যাম্পাস বিনির্মানের কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। একইসাথে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি নিরাপদ, শিক্ষার্থী-বান্ধব ও স্বপ্নের ক্যাম্পাস বাস্তবায়নে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ   শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান

নির্বাচিতদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে নেতৃবৃন্দ বলেন, তাদের ওপর যে গুরুদায়িত্ব অর্পিত হলো, এ দায়িত্বের কথা স্মরণ রেখে আমরা আশা করব—ছাত্রসমাজের অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দিবেন। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে রুয়া নেতৃবৃন্দ বলেন, বিতর্ক মুক্ত ও সার্বজনীন গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১০

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১১

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১২

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৪

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৭

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৮

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৯

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST