১৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বিয়ের পর চেহারা দেখলেই বোঝা যায় মেয়েরা কতটা সুখী : মেহজাবীন

অনলাইন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে আনেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে এখন সুখী দাম্পত্য তাদের। সংসার জীবনে ইতোমধ্যে প্রায় ৮ মাস কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। এই সময়টা কেমন কেটেছে, সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে সেই অনুভূতিই প্রকাশ করলেন এই তারকা।

উপস্থাপক যখন মেহজাবীনকে বিবাহিত জীবনের ২৩৪ দিন পার করার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করেন, তখন হাসিতে ফেটে পড়েন অভিনেত্রী। বলেন, ‘এটা কে গুনেছে বসে বসে?’ তবে ভক্ত-অনুরাগীদের পক্ষ থেকে এই হিসাব এসেছে শুনে অভিনেত্রী আনন্দের সঙ্গে জানান, তার বিবাহিত জীবন খুবই ভালো কাটছে।

আরও পড়ুনঃ   মানুষের অসহায়তার ছবি দেখে মন ভারী জয়ার

মেহজাবীন মনে করেন, বিয়ের পর তার জীবনে তেমন বড় কোনো পরিবর্তন আসেনি, শুধু থাকার জায়গাটায় পরিবর্তন হয়েছে। বলেন, ‘আমি সেই আগের মেহজাবীনই আছি। আমার মতো করে কাজ করছি, আমার মতো করে ঘুরছি। আদনান আমার আগেও অনেক ভালো বন্ধু ছিল, এখনও বন্ধু হিসেবেই আছে। তো ওই ফ্রেন্ডশিপটা আমাদের মধ্যে এখনও আছে।’

তবে অভিনেত্রী আরও যোগ করেন যে, বিয়ের পর তার জীবন আরও সহজ হয়ে গেছে। বলেন, ‘আগে কোনো কিছু আমার জন্য করতে হলে আমি শুধু আমার পরিবারকে বলতাম… এখন আসলে আমাকে হেল্প করার জন্য আরও অনেকজন চলে এসেছে, আমার ফ্যামিলি সাইজটা আরও বেড়ে গেছে এবং সবাই অনেক বেশি ভালোবাসে আমাকে। তারা আমার কাজকে অনেক সাপোর্ট করেন, আমার চাওয়া-পাওয়াগুলো ওনারা অনেক ভালোভাবে দেখে রাখেন। তো আমি খুবই ব্লেসড এবং খুবই হ্যাপি।’

আরও পড়ুনঃ   ‘মিথিলাকে টেনে নামালে আমরা কেউই উপরে উঠি না’

উপস্থাপক যখন মেহজাবীনের মুখের দিকে তাকিয়ে তাকে ‘খুব সুখী একজন মানুষ’ বলে অভিহিত করেন, তখন অভিনেত্রী হেসে উত্তর দেন যে এটি তিনি এর আগেও শুনেছেন। মেহজাবীন বলেন, “আমাকে একজন কয়দিন আগে এসে এরকম করে বললেন, ‘মেয়েরা জীবনে আফটার ম্যারেজ হ্যাপি আছে কিনা সেটা তাদের ফেস দেখলেই বোঝা যায়।’ তো আমাকে দেখে বলছেন, ‘তুমি যে অনেক হ্যাপি আছো এটা বোঝা যাচ্ছে।’ তো আমি জানিনা উনি কিভাবে বুঝেছেন, বাট আই অ্যাম ভেরি হ্যাপি ইন মাই লাইফ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

বাঘা থানায় আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীর

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদ

নগরীতে অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে চারজনের কারাদণ্ড

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

নগরীতে নারীসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১০

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি

১২

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

এনবিআর সংস্কার আন্দোলন, ১০ কর্মকর্তার শাস্তি মওকুফ

১৪

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

১৫

রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনা আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

১৬

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

১৭

রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৮

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST