১৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধাদের সরাতে পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল নিক্ষেপ

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদ ভবন এলাকায় প্রবেশ করা জুলাই যোদ্ধা দাবি করা তরুণদের সরাতে লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একটা সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে পুলিশ সদস্যসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার সময় বিক্ষিপ্ত জুলাই সদস্যরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন। তারা বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেলও নিক্ষেপ করে পুলিশ।

আরও পড়ুনঃ   উপজেলা পরিষদ নির্বাচন বাঘায় উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনের মাঠ

ভাঙচুর করা গাড়িগুলোর মধ্যে দুইটি পুলিশের গাড়ি রয়েছে। গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় দক্ষিণমুখী এই মঞ্চে জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই সকাল ১০টার দিকে বিভিন্ন দাবিতে অনুষ্ঠানস্থলে হাজির হন শতাধিক ‘জুলাই যোদ্ধা’। একটা সময় পুলিশের নিরাপত্তা-বেষ্টনী ভেঙে তারা সরাসরি মূল অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং অতিথিদের জন্য নির্ধারিত আসনে বসে পড়েন।

আরও পড়ুনঃ   বাঘায় সেবা ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ বিক্ষুব্ধ জনতা র ক্লিনিক ঘেরাও

এরপর অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ ছাড়া জুলাই যোদ্ধা দাবি করারা জানিয়েছেন, জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে, জুলাইয়ে শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, সুরক্ষা আইন ও তাদের দায়মুক্তি নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST