১৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বিসিবির পর এবার অলিম্পিকের নির্বাচন

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পর এবার দেশের আরেক শীর্ষ ক্রীড়া সংগঠন অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচনের দিনক্ষণ ধার্য হয়েছে। আজ রাজধানীর কুর্মিটোলায় গলফ ক্লাবে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ২৯ নভেম্বর বিওএ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়। বিওএ সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান সভার সভাপতিত্ব করেন। উক্ত সভায় মোট ৮৫ জন কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যগণ ছিলেন।

বিশেষ সাধারণ সভায় সাধারণত একটি আলোচ্যসূচি থাকে। সেই আলোকে আজ অলিম্পিক এসোসিয়েশন নির্বাচনের সময় এবং গঠনতন্ত্র অনুমোদন সংক্রান্ত দু’টি বিষয়ে দু’টি আলাদা ইজিএম অনুষ্ঠিত হয়। প্রথম বিশেষ সাধারণ সভায় প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদন হয়। সাধারণ সভায় অনুমোদনের পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে প্রেরণ করবে বিওএ।

আরও পড়ুনঃ   ভারতকে হারিয়ে খুশিতে ভাষা হারিয়েছেন কিউই অধিনায়ক

বিওএ কার্যনির্বাহী কমিটিতে একই পদে দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না। বিওএ নির্বাহী কমিটিতে নির্বাচনে আগ্রহী প্রার্থীকে ৭৫ বছরের মধ্যে থাকতে হবে। বিওএ’তে বর্তমানে সহ-সভাপতি পদ ৫টি। নতুন গঠনতন্ত্রে সেটা কমে তিনে দাড়াচ্ছে। সেখানে দু’টি অলিম্পিকভুক্ত ফেডারেশন থেকে অন্যটি নন অলিম্পিক থেকে।

আরও পড়ুনঃ   প্রথমবার জাতীয় দলে ডাক পাচ্ছেন রিপন মন্ডল

বিওএ বর্তমান গঠনতন্ত্রটি ২০০০ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক অনুমোদিত। অলিম্পিক চার্টার এবং বিভিন্ন সময় আইওসি প্রেরিত নির্দেশনা অনুযায়ী বিওএ’র গঠনতন্ত্রটি সংশোধন অপরিহার্য ছিল। এরই প্রেক্ষিতে গঠনতন্ত্রটি সংশোধন ও যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিল। ঐ কমিটি এই খসড়া গঠনতন্ত্রটি প্রস্তুত করে। পরবর্তীতে নির্বাহী কমিটি এটি পর্যালোচনা করে সাধারণ সভায় উপস্থাপন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১০

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১১

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

১২

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

১৩

সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

১৪

‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

১৫

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির সাথে জলাবদ্ধতার ভোগান্তি

১৬

ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক

১৭

রাজশাহীতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

১৯

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

২০

Design & Developed by: BD IT HOST