মোহা: মজিদুল হক, নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে নবম শ্রেণির (১৫)এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে আলতাব আলী (৬০),নামের এক ব্যাক্তিকে আটক করেছে নাচোল থানা পুলিশ।
অভিযোগে ভিকটিম এর পিতা বলেন গত ১২ তারিখ আমার মেয়ে দুপুরে খাওয়ার পর খেলার জন্য বাড়ির বাইরে গেলে, আমার মেয়েকে কৌশলে আলতাব হোসেন তার বাড়িতে নিয়ে গিয়ে তার শয়নকক্ষে জোর পূর্বক ভয় দেখিয়ে ধর্ষন করে। পরে ভিকটিমকে ভয় দেখিয়ে বলে কাউকে বললে ভিকটিম সহ তার পিতা-মাতাকে মেরে ফেলার হুমকি দেয়। প্রাণ নাশের হুমকি দেওয়ার কারণে আমার মেয়ে কাউকে বলেনি।
আবারও ১৪ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে ভিকটিম কে আবারও ভয় ভীতি দেখিয়ে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষন করলে ভিকটিমের চিৎকার করলে পাশে লোকজন এসে তাঁকে উদ্ধার করে নাচোল থানা পুলিশ এর কাছে নিয়ে আসে।
ভিকটিম এর পিতা অভিযোগ করলে নাচোল থানা পুলিশ ঘটনার সত্যতা পেয়ে আসামি আলতাব আলী কে মঙ্গলবার রাতে গ্রেফতার করে বুধবার সকালে জেলহাজতে প্রেরণ করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST