১৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নয় বছর পর গুম হওয়া রেজওয়ান হোসেনের ঘটনায় তদন্ত শুরু

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর জেলার শার্শা উপজেলার বারোপোতা গ্রামের গুম হওয়া যুবক মোঃ রেজওয়ান হোসেনের ঘটনার তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি বিশেষ তদন্ত দল।

২০১৬ সালের ৪ অক্টোবর বেলা বারোটার পর বেনাপোল ভূমি অফিস সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তৎকালীন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসানের নেতৃত্বে এসআই নূরে আলমসহ পুলিশের একটি দল রেজওয়ান হোসেনকে গ্রেফতার করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্বজনেরা। এরপর থেকেই তিনি নিখোঁজ।

আরও পড়ুনঃ   আদমদীঘিতে শ্বাশুড়ির মৃত্যু, জামাই আটক

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রেজওয়ানকে তুলে নেওয়ার পর তারা বেনাপোল পোর্ট থানায় গিয়ে অভিযোগ জানাতে চাইলে ওসি অপূর্ব হাসান তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং থানার বাইরে বের করে দেন। পরবর্তীতে তারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলেও গত নয় বছরেও রেজওয়ানের কোনো খোঁজ মেলেনি।

দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে। দলটি রেজওয়ানকে গ্রেফতারের স্থান পরিদর্শন করে এবং এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করে।

আরও পড়ুনঃ   রামেবির নার্সিং অনুষদে ভয়াবহ সেশনজট, আন্দোলনে শিক্ষার্থীরা

এ সময় বেনাপোলের বিভিন্ন পেশাজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

রেজওয়ানের ভাই রিপন হোসেন জানান, “আমরা বহু বছর ধরে ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না। আজ তদন্ত টিম আসায় আমরা নতুন করে আশার আলো দেখছি। আমরা গুমের সুষ্ঠু তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তি চাই।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে রেজওয়ানের নিখোঁজের রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১০

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১১

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৫

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৮

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

২০

Design & Developed by: BD IT HOST