৩০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

দেশের কোন জেলার তাপমাত্রা কত

অনলাইন ডেস্ক : দেশের ওপর দিয়ে স্মরণকালের সবচেয়ে দীর্ঘতম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দাবদাহের কারণে হিট স্ট্রোকে মারা যাওয়ার ঘটনাও ঘটছে। দেশের বিভিন্ন এলাকায় স্কুলশিক্ষার্থীসহ অনেক মানুষকে গরমে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে হয়েছে। গরম থেকে বাঁচতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা ওঠে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

আজ সন্ধ্যা ৬টায় আবহাওয়ার সবশেষ তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের সবচেয়ে উত্তপ্ত এলাকা ছিল খুলনাঞ্চল। এ বিভাগের কোথাও আজ তাপমাত্রা ৪১ ডিগ্রি সে. এর নিচে নামেনি। এর মধ্যে চুয়াডাঙ্গায় ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে এর বিপরীত চিত্র দেখা গেছে সিলেট বিভাগে। এ অঞ্চলে তাপমাত্রা অনেকটাই সহনীয় ছিল। এর মধ্যে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সে.।

আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবারও সারা দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আবহওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক আবহাওয়া বার্তায় বলা হয়, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

ঢাকা বিভাগ

ঢাকা : সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

টাঙ্গাইল : সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ   জনদুর্ভোগ কমাতে না পারলে কোনো পদক্ষেপই সফল করা যাবে না

ফরিদপুর : সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

মাদারীপুর : সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।

গোপালগঞ্জ : সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস।

নিকলি : সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা … ডিগ্রি সেলসিয়াস।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম : সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।

সন্দ্বীপ : সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।

সীতাকুণ্ড : সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

রাঙামাটি : সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।

কুমিল্লা : সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

চাঁদপুর : সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।

মাইজদীকোর্ট : সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।

ফেনী : সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।

হাতিয়া: সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

কক্সবাজার : সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।

কুতুবদিয়া : সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

টেকনাফ : সর্বনিম্ন তাপমাত্রা ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

বান্দরবান : সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

সিলেট বিভাগ

সিলেট : সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল : সর্বোচ্চ তাপমাত্রা … ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ : সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

নেত্রকোণা : সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী বিভাগ

আরও পড়ুনঃ   ১ ঘণ্টার মধ্যে ঢাবি প্রো-ভিসি ক্ষমা না চাইলে বাসভবন ঘেরাও

রাজশাহী : সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

ঈশ্বরদী : সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

বগুড়া : সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

বদলগাছি : সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।

তাড়াশ : সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস।

রংপুর বিভাগ

রংপুর : সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর : সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।

সৈয়দপুর : সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া : সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।

ডিমলা : সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজারহাট : সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা বিভাগ

খুলনা : সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

মোংলা : সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

সাতক্ষীরা : সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

যশোর : সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙা : সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

কুমারখালী : সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

বরিশাল বিভাগ

বরিশাল : সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস।

পটুয়াখালী : সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

খেপুপাড়া : সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

ভোলা : সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST