১৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

যশোরের শার্শায় নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার দিনের মাথায় এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে ডিবি পুলিশ। শার্শার নাভারণের কাজীরবেড় গ্রামের একটি বাড়িতে থাকা সাব-বাক্সের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

এর আগে গত ১০ অক্টোবর থেকে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। ডিবির এসআই অলোক কুমার দে’রনেতৃত্বে একটি দল ক্লুলেস এ ঘটনার তদন্তে মাঠে নামে। টানা তিনদিন জেলার বিভিন্ন এলাকায় অভিযান শেষে আজ মঙ্গলবার ভোরে নাভারন কাজীরবেড়গ্রামের সুমন সরদারের বাড়ির ভেতরে সাব-বাক্সের মধ্যে থেকে শার্শার গাতিপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ   অস্ট্রেলিয়ায় কোডিং ফেস্ট প্রতিযোগীয় চ্যাম্পিয়ন-রানারআপসহ ৩ পুরস্কার জিতল জবি সিএসই

নিহত আব্দুল্লাহর বাবা ইউনুস আলী জানান, ১০ অক্টোবর বেলা ১১টার দিকে তার ছেলে আব্দুল্লাহ (২৬) জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধান না পেয়ে ১১ অক্টোবর শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। একই সঙ্গে ডিবি পুলিশের সহযোগিতা চান।

ইউনুস আলী বলেন, আজ ভোরে জানতে পারি আমার ছেলেকে পাওয়া গেছে। পরে তিনি যেয়ে লাশ শনাক্ত করেন। তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন ইউনুস।

আরও পড়ুনঃ   নাচোল উপজেলায় আসন্ন ১৩ তম জাতীয় নির্বাচনী উপলক্ষে বিএনপির কমিটি গঠন

এদিকে, লাশ উদ্ধারের খবরে কাজীরবেড় এলাকায় উৎসুক জনতার ভীড় জমে। অন্যদিকে, শোকের ছায়া নেমে এসেছে আব্দুল্লাহর গ্রামে।

এ বিষয়ে ডিবির এসআই অলোক কুমার দে বলেন, পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে আব্দুল্লাহকে। যে বাড়িতে লাশ রাখা হয়েছিল, সেখানে কেউ ছিল না। কেন হত্যা করা হয়েছে এবং কারা জড়িত, তা শার্শা থানা পুলিশকে সাথে নিয়ে আমরা তদন্ত করছি। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাগমারায় আইন ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা

ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ ১,৪০০

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবক গ্রেপ্তার

পুঠিয়ায় জমি অবৈধ দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১০

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু

১১

রাজপাড়া থানা জামায়াতের রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

১২

নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক

১৩

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা

১৪

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

১৫

ভূমিকম্পে কাঁপল চীন, নেপালে উচ্চ সতর্কতা জারি

১৬

নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ ১,৪০০

১৭

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : সিইসি

১৮

নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

১৯

আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় বদলে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম

২০

Design & Developed by: BD IT HOST