১৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের সাত দিনের রিমান্ড চেয়েছে দুদক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনের সাত দিন করে রিমান্ড আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার ১২অক্টোবর দুদক যশোরের সহকারী পরিচালক মো. আল-আমীন এ রিমান্ডের আবেদন জানান। ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্তী রানী দাস রিমান্ড আবেদন গ্রহণ করে শুনানির জন্য দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর আসাদুর রহমান খান সেলিম।

আরও পড়ুনঃ   সাবেক রেলমন্ত্রীসহ ৩শ’ জনের বিরুদ্ধে মামলা

আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালায় দুদক। এ সময় নারী কাস্টমস কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনকে আটক করা হয়। অভিযানের সময় হাসিব উদ্দিনের কাছ থেকে ঘুষের দুই লাখ ছিয়াত্তর হাজার টাকা উদ্ধার করা হয়, যা তিনি শামীমা আক্তারের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন বলে জানান দুদক কর্মকর্তারা।যশোর জমি কেনা

আরও পড়ুনঃ   ঢাকা মেডিকেলে হামলা: বিইউবিটির শিক্ষকসহ ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা

ঘটনার পর দুদক মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন।

সর্বশেষ রোববার দুদকের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়। বিচারক আগামী ১৬ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। একই দিনে তাদের জামিন আবেদনেরও শুনানি অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST