১২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নতুন রাজনৈতিক দলগুলোর তথ্য আবারও যাচাই করবে ইসি

অনলাইন ডেস্ক : নতুন রাজনৈতিক দলগুলোর মাঠপর্যায়ের অস্তিত্ব ও কার্যক্রম যাচাইয়ে আবারও তদন্তে নামছে প্রধান নির্বাচন কমিশন (সিইসি)। কমিশনের মূল্যায়নে প্রাথমিক প্রতিবেদনে কিছু অসংগতি ও অপূর্ণতা ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীরের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, মাঠপর্যায়ের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কর্মকর্তাদের দাখিল করা তদন্ত প্রতিবেদনে কিছু ক্ষেত্রে যথাযথ মন্তব্যের ঘাটতি রয়েছে। ফলে যাচাই কমিটির সুপারিশে ১০টি দলের বিষয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা ১ জুলাই

কমিশনের নির্দেশনা অনুযায়ী, ১০টি দলের মাঠ পর্যায়ের তথ্য পুনঃতদন্ত করা হবে। দলগুলো হল- আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।

আরও পড়ুনঃ   তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মশালা

দলগুলোর জেলা ও উপজেলা পর্যায়ের অস্তিত্ব ও কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্ত করার জন্য ১০ অঞ্চলে একজন উপসচিব, একজন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (সংশ্লিষ্ট অঞ্চল) এবং একজন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে (সংশ্লিষ্ট অঞ্চলের আওতাধীন) দায়িত্ব দেওয়া হয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST