১২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বেনাপোলে ইমপোর্টার-এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১২ অক্টোবর ২০২৫) বিকেল ৪ টায় বেনাপোলের দি সান রুফ হোটেল রহমান চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ মতিয়ার রহমান, আল-মোদারীপ ইন্টারন্যাশনাল-এর প্রোপ্রাইটর। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন উজ্জ্বল বিশ্বাস (উৎস এন্টারপ্রাইজ), সহ-সভাপতি পদে নির্বাচিত হন মোঃ আব্দুল লতিফ (রাতুল ইন্টারন্যাশনাল), মোঃ মহিউদ্দিন (আল আমিন এন্টারপ্রাইজ) ও মোঃ সাজিদুর রহমান (এস. আর. বিজনেস কর্ণার)।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে শাখা-সিঁদুর পড়া ৩ মুসলিম নারী আটক

মোঃ জিয়াউর রহমান (রাহাদ ট্রেডার্স) সাধারণ সম্পাদক, মোয়াজ্জেম হোসেন লিপু (লিপু ইন্টারন্যাশনাল), নূরুল আমিন বিশ্বাস (বিশ্বাস ট্রেডার্স) এবং আব্দুল করিম (সান এন্টারপ্রাইজ) যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া এইচ. এম. আবুল বাশার, মোঃ ওসমান গণি, মোঃ বাবুল হোসেন, শাহিন হোসেন, সন্তু বিশ্বাস, রফিকুল ইসলাম রয়েল, রয়েল হোসেন, কামাল হোসেন, আনিছুর রহমান, শামিম উদ্দিন গাজী, বাবুলাল বিশ্বাস, আতাউর রহমান, শেখর দাস ও মোহাম্মদ আলীসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

আরও পড়ুনঃ   বগুড়ায় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি গ্রেফতার

সভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি-বেসরকারি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই অ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সদস্যকে একসাথে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST