১১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী ও গোদাগাড়ীর বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

স্টাফ রিপোর্টার : দুইদিন সফরের অংশ হিসেবে আজ শনিবার (১১ অক্টোবর) দ্বিতীয় দিনে রাজশাহী জেলা এবং গোদাগাড়ী উপজেলার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মন্ত্রণালয়টির সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

আজ সকালে রাজশাহী জেলার জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ট্রেড পরিদর্শন শেষে তিনি গোদাগাড়ী উপজেলাধীন মাটিকাটা ইউনিয়নের উত্তরা শাকপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন ও ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন।

আরও পড়ুনঃ   ঢাকায় ২০ টাকায় মিলবে পাটের ব্যাগ

এ সময় তিনি বিদ্যালয় মাঠে এক সচেতনতামূলক প্রচারাভিযানে অংশগ্রহণ এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে সিনিয়র সচিব মাটিকাটা ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সরকারের সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সারাদেশে মা ও শিশু সহায়তা কর্মসূচি চালু রাখার জন্য। এ কারণে আমরা চাই না ভাতা পাওয়ার যোগ্য নন এমন কোনো ব্যক্তি এই সুবিধা ভোগ করেন। এসময় ভাতা পাওয়ার উপযোগী নন এমন কেউ এই সুবিধার অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুনঃ   বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৫

গোদাগাড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ মাটিকাটা ইউনিয়নের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১০

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১১

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১২

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৩

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৫

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

১৭

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

১৮

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৯

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST