১০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বগুড়ায় ‘বিষাক্ত মদপানে’ চিকিৎসাধীন ৪ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দুর্গাপূজার দশমীতে ‘বিষাক্ত মদপানে’ অসুস্থ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রঞ্জু মিয়া (২৮) নামের এক যুবক।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে মারা যান আব্দুল মানিক (২৫) ও বিকেলে মারা যান আব্দুল্লাহেল কাফি (৩০)। এর আগে, বৃহস্পতিবার মারা যান নাছিদুল ইসলাম (২৭) ও মঙ্গলবার মারা যান মিজানুর রহমান মণ্ডল (৫০)।

মৃতরা সবাই শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আরও পড়ুনঃ   এমপি আনার হত্যা: শিলা‌স্তির বিচার চান দাদা

বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গত ২ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বেলতলা এলাকায় একত্রে কয়েকজন মদপান করেন। এরপরই তারা অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর তাদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।

তবে তারা ঠিক কী ধরনের মদ পান করেছিলেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক হয়নি কেও

ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, তারা নকল বা বিষাক্ত মদ পান করেছিরেন, যা তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

এ ঘটনার পর বেলতলা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, এলাকায় নকল মদ তৈরির একটি গোপন সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই সক্রিয়। তবে বিষয়টি এখনই খতিয়ে দেখা জরুরি বলে মনে করছে সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST