১০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

মেসিকে বাইরে রেখে একাদশ নিয়ে যে বার্তা দিলেন স্কালোনি

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্ব সফলভাবে শেষ করার পর আগামীকাল (শনিবার) থেকে নতুন মিশনে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের আগপর্যন্ত প্রস্তুতির অংশ হিসেবে তারা প্রীতি ম্যাচ খেলবে। যেখানে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আরেক লাতিন দেশ ভেনেজুয়েলা। দলের স্কোয়াডে মহাতারকা লিওনেল মেসি থাকলেও, তাকে অনুশীলন করতে দেখা যায়নি। ফলে তিনি প্রথম একাদশে কিংবা পুরো ম্যাচেই না–ও খেলতে পারেন।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা। প্রীতি ম্যাচ হওয়ায় বিশ্বকাপের আগপর্যন্ত স্কোয়াডে থাকা ফুটবলারদের পরখ করে দেখবেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তার ২০২২ বিশ্বকাপের দলে থাকা কেউ অবসরে আবার বেশ কয়েকজন অনিয়মিত। ফলে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের আশায় দলে ভারসাম্য ও ছন্দ আনার পরীক্ষা চালাচ্ছেন স্কালোনি। ওয়ার্কলোড কমানো কিংবা উপযুক্ত ব্যাক-আপ তৈরির অংশ হিসেবে মেসিকে নিয়মিত না খেলানোকেই তিনি প্রাধান্য দিতে পারেন।

ভেনেজুয়েলা ম্যাচকে কেন্দ্র করে মায়ামিতে অনুশীলন শুরু করেছে আলবিসেলেস্তেরা। যেখানে পাশে বসে থাকতে দেখা যায় মেসিকে। তিনি যে প্রথম একাদশে থাকবেন না সেটিও একপ্রকার নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ। এ ছাড়া অ্যাস্টন ভিলার প্রিমিয়ার লিগ ম্যাচে চোটের অস্বস্তিতে দেখা গিয়েছিল এমিলিয়ানো মার্টিনেজকে। তবে ভেনেজুয়েলার বিপক্ষে তিনি প্রথম একাদশে থাকতে পারেন বলে উল্লেখখ করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

আরও পড়ুনঃ   সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

এর আগে চলতি মাসের শুরুতে আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডে মেসিকে রাখার পাশাপাশি দলে কিছু চমক রেখেছিলেন স্কালোনি। ২৮ সদস্যের দলে তিনি প্রথমবার জাতীয় দলে ডাক দিয়েছেন মিডফিল্ডার আনিবাল মোরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দোকে। এ ছাড়া দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। লম্বা সময় পর আর্জেন্টিনা দলে ফিরেছেন মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একমাত্র ম্যাচটি ২০২২ সালের জুনে খেলেছেন।

কালকের ম্যাচে মেসিকে খেলানো প্রসঙ্গে কোচ স্কালোনি বলেন, ‘আমরা তার সঙ্গে কথা বলেছি। তবে দলে থাকবে কি না সেই সিদ্ধান্ত এখনও নিইনি। আমরা আসন্ন ম্যাচে অন্যদেরও খেলানোর চেষ্টা করে দেখতে পারি। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা তার (মেসি) সঙ্গে কথা বলব। বিকল্প খেলোয়াড়দেরও নামাতে চেষ্টা করব, তাদের সেই লক্ষ্যে দলে নেওয়া হয়েছে।’ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলা ২৮ বছর বয়সী মোরেনো, স্বদেশি ক্লাব রিভার প্লেটে খেলা ২১ বছর বয়সী রিভেরো এবং ২৮ বছর বয়সী রেসিংয়ের গোলরক্ষক ফাকুন্দোর সামনেও সুযোগ খুলে যেতে পারে।

আরও পড়ুনঃ   কাল থেকে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা বন্ধ

তরুণদের সুযোগ দেওয়ার প্রসঙ্গে স্কালোনি জানিয়েছেন, ‘আমরা আনিবালকে (মোরেনো) অনূর্ধ্ব-২০ দলে দেখেছি। যেখানে অনেক প্রশংসা কুড়িয়েছে। জোসেফও (ম্যানুয়েল লোপেজ) ফরোয়ার্ড হিসেবে ভালো করছে। কেবল তাই নয়, এখানে কিছু আগ্রহের বিষয়ও রয়েছে। জাতীয় দলের জন্য যা গুরুত্বপূর্ণ। আরেকজন খেলোয়াড় জাতীয় দলে থাকতে পেরে ভালো বোধ করছে এবং খেলার সুযোগ পেলেও ভালো লাগবে। রিভেরোও দুটি প্রীতি ম্যাচের মাঝে খেলার সুযোগ পাওয়ার মতো অবস্থায় আছে।’

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস সেনেসি, নিকোলাস গঞ্জালেস; আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার, লিয়েন্দ্রো পারেদেস, ইনজো ফার্নান্দেজ/জিওভান্নি লো সেলসো; নিকোলাস পাজ, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST