১০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সময় কয়টায় ঘোষণা হবে নোবেল শান্তি পুরস্কার?

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকাঙ্খার কারণে এ বছর নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ট্রাম্প নোবেল নিয়ে তার সর্বশেষ বক্তব্যেও বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কিছু না করে নোবেল পুরস্কার পেয়েছেন। আর তিনি ৮টি যুদ্ধ বন্ধ করেছেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এ কারণে তার নোবেল পাওয়া উচিত।

এদিকে আজ শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় ঘোষণা করা হবে নোবেল পুরস্কার। এটি দেবে সুইডেনভিত্তিক নোবেল কমিটি।

শান্তি পুরস্কারকে নোবেলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। ২০০৬ সালে একমাত্র বাংলাদেশি হিসেবে নোবেল শান্তি পুরস্কার জেতেন প্রফেসর ড. ইউনূস।

আরও পড়ুনঃ   লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩

২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল পেয়েছিলেন পাকিস্তানের মালালা ইউসুফ। এরপর তার চেয়ে কম বয়সে আর কেউ নোবেলে ভূষিত হয়নি। অপরদিকে ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে নোবেল পেয়েছিলেন জোসেফ রোটব্লাট। এছাড়া এখন পর্যন্ত ৩১টি প্রতিষ্ঠান নোবেল পেয়েছে। গত বছর জাপানি সংগঠন নিহন হিদানকিওকে নোবেল পুরস্কারে ভূষিত হয়। তারা পারমাণবিক বোমা হামলার শিকার মানুষদের প্রতিনিধিত্ব এবং পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়তে কাজ করে।

এদিকে গতকাল বৃহস্পতিবার ট্রাম্প ওবামার নোবেল পুরস্কার পাওয়ার সমালোচনা করেন। তিনি সাংবাদিকদের বলেন, “ওবামা নোবেল পেয়েছে কিছু না করে। ওবামা (নোবেল) পুরস্কার পেয়েছে, সে জানেও না কেন তাকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। ওবামা আমাদের দেশ ধ্বংস ছাড়া আর কিছু করেনি।”

আরও পড়ুনঃ   জিম্মিদের ফেরানোর দাবিতে ইসরায়েলে মন্ত্রী-এমপিদের বাড়ির সামনে বিক্ষোভ

ট্রাম্প আরও বলেন, “আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি। এমন কিছু আগে কখনো হয়নি। (নোবেল কমিটির) যা করা উচিত এখন তাই করতে হবে। তারা যাই করে ঠিক আছে। আমি জানি আমি নোবেল জন্য যুদ্ধ বন্ধ করিনি। আমি যুদ্ধ বন্ধ করেছি, আমি অনেক মানুষের জীবন রক্ষা করেছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST