১০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

যারা ফ্যাসিস্টের মতো ১৭ বছর ক্ষমতায় থাকতে চাই তারা পি.আর চায় না: সমাবেশে বক্তারা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ‘জুলাই সনদের ভিত্তিতে এবং পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০.০০ টায় রাজশাহী নগরীর গণকপাড়ায় বিক্ষোভ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর আলুপট্রি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গণকপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, যারা ফ্যাসিস্টের মতো ১৭ বছর ক্ষমতায় থাকতে চাই তারা পি.আর বুঝতে চায় না। এদেশে আমরা আর কোনো ফ্যাসিস্টকে দেখতে চাইনা। আমরা চাই সকল ভােটারের মূল্যায়নে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। এই পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, রাজনীতিতে পেশীশক্তির ব্যবহার, রাজনৈতিক দৃর্বৃত্তায়ন, এবং কালো টাকার প্রভাব কমে যাবে।

আরও পড়ুনঃ   শার্শা পুটখালী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ

বক্তারা আরো বলেন, ভোটার যখন ভোট দেন, তিনি আশা করেন, তাঁর মত বা আদর্শের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। এখানে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের হার অনুসারে সংসদে আসন বরাদ্দ হলে ছোট দল, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, ধর্মীয় সংখ্যালঘু, এমনকি নতুন রাজনৈতিক দলও সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায়। এতে রাজনৈতিক বৈচিত্র্য বাড়ে এবং সমাজের বিভিন্ন স্তরের কণ্ঠস্বর সংসদে উঠে আসে।

আরও পড়ুনঃ   আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ : তারেক রহমান

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মাদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, মহানগরী জামায়াতের শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

রুয়েটের নবীন শিক্ষার্থীরা পেলেন মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড

মোহনপুরে রাজ্জাক হত্যা মামলার দুই আসামীকে গাজীপুর থেকে গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

১০

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১২

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

১৪

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

১৫

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৮

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৯

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

২০

Design & Developed by: BD IT HOST