৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মেয়ে মুনাজিয়া স্নিগ্ধা মুন (১৭) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ থেকে তিনি সাহসিকতার সঙ্গে শিশুদের নিরাপত্তা, বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতনের ঝুঁকিতে থাকা মেয়েদের অধিকার রক্ষায় কাজ করছেন।

নিজের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে মুনাজিয়া প্রতিষ্ঠা করেন “Survivor’s Path”, একটি সামাজিক আন্দোলন যা সচেতনতা কর্মসূচি আয়োজন করে, আত্মরক্ষার কৌশল শেখায় এবং ভুক্তভোগীদের আইনি ও মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করে। তিনি স্কুলে অভিযোগ বাক্স স্থাপন, দূরবর্তী গ্রামে সচেতনতামূলক কার্যক্রম এবং বাবা-মা, শিক্ষক ও স্থানীয় নেতাদের সম্পৃক্ত করে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছেন।

আরও পড়ুনঃ   ৬ দফা দাবিতে রাজশাহী পলিটেকনিকের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

ডিজিটাল প্ল্যাটফর্মে ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে তিনি হাজারো মানুষের কাছে পৌঁছাচ্ছেন, প্রচারণা জোরদার করছেন এবং স্বেচ্ছাসেবক সংগ্রহ করছেন। পাশাপাশি অফলাইনে তিনি কর্মশালার মাধ্যমে ইতোমধ্যে ১০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে প্রভাবিত করেছেন। এসব কর্মশালায় শিশু বিবাহ প্রতিরোধ, নির্যাতন থেকে সুরক্ষা এবং মানসিক সুস্থতা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মেয়েদেরকে অনিরাপদ পরিস্থিতি চিনতে শেখানো হয় এবং সহপাঠীদের পারস্পরিক সহায়তায় উৎসাহিত করা হয়।

মুনাজিয়ার জন্ম রাজশাহীর মহিষবাথান এলাকায়। তার এই কাজ বাংলাদেশের শিশুদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ গড়ে তুলছে।

আরও পড়ুনঃ   পবিত্র ঈদ-উল-আয্হা উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

প্রসঙ্গত, শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও নাজুক অবস্থায় থাকা শিশুদের সুরক্ষায় কাজের স্বীকৃতি হিসেবে প্রতি বছর ‘কিডস রাইটস’ সংগঠন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রদান করে। ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীরা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারে।

২০০৫ সালে রোমে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক সম্মেলন থেকে এই সম্মানজনক পুরস্কার চালু হয়। প্রতিবছর একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিজয়ী শিশুকে পুরস্কারটি তুলে দেন। এ কারণে একে অনেকেই ‘শিশুদের নোবেল’ হিসেবে আখ্যা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST