৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে নার্স কোয়ার্টার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি নার্স কোয়ার্টার থেকে মোহাম্মদ শাহিন আলী (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি নার্স কোয়ার্টারের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহিন আলী লালপুর উপজেলার বিলমাড়িয়া মহরকয়া গ্রামের মৃত সাজদার রহমানের ছেলে এবং বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র নার্স মেহরুন্নেসার ভাই। সে বোনের সঙ্গেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে থাকত।

আরও পড়ুনঃ   ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে সংবর্ধনা

পরিবার সূত্রে জানা গেছে, শাহিন রাজশাহীর মির্জা নার্সিং কলেজ থেকে নার্সিং ডিপ্লোমা পাস করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ শুরু করেছিলেন। তবে অসুস্থতার কারণে তিন মাস পর ইন্টার্নশিপ বন্ধ করে বাড়ি ফিরে আসেন। বৃহস্পতিবার সকালে ইন্টার্নশিপের সার্টিফিকেট আনতে শাহিন রাজশাহী যায়। তবে, ইন্টার্নশিপ পুরোপুরি শেষ না করার কারণে কর্তৃপক্ষ তাকে সার্টিফিকেট না দেওয়ায় তিনি খালি হাতে ফিরে আসেন। পরে বাসায় ফিরে দুপুরে খাওয়া-দাওয়া শেষে তার বড় বোন ডিউটিতে গেলে একা ঘরে গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

আরও পড়ুনঃ   এনায়েতপুরে ১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার ১

বাগাতিপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজনীন আখতারি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST