৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

শহীদুলসহ সহযাত্রীদের ইসরায়েলের নেগেভ মরুভূমির কারাগারে নেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক : গাজাগামী ত্রাণ বহর ফ্রিডম ফ্লোটিলা থেকে আটক হওয়া বাংলাদেশি ফটোগ্রাফার শহীদুল আলম ও ডজনখানেক আন্তর্জাতিক কর্মীকে ইসরায়েলের নেগেভ মরুভূমির কেটসিয়ত কারাগারে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দৃক এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

দৃক একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো এজেন্সি ও মিডিয়া প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম।

‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ এবং ‘আদালাহ–দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মিনরিটি রাইটস ইন ইসরায়েল’ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দৃক জানিয়েছে, ফ্লোটিলার সকল সাংবাদিক, চিকিৎসাকর্মী, মানবাধিকার কর্মী ও ক্রু সদস্যদের জোরপূর্বক ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়ার পর সেখান থেকে মরুভূমির ওই কারাগারে স্থানান্তর করা হয়।

আরও পড়ুনঃ   সৌদি আরব থেকে ফিরেছেন ২০,৫০০ জন বাংলাদেশি

দৃকের বিবৃতিতে বলা হয়েছে, আটক ব্যক্তিরা আদালাহ’র আইনজীবীদের জানিয়েছেন যে, ইসরায়েলি বাহিনী কর্তৃক জাহাজ জব্দের পর থেকে তারা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফিলিস্তিনিরা প্রতিদিন এর চেয়েও ভয়াবহ সহিংসতার মুখোমুখি হন।’

আরও পড়ুনঃ   খাদ্য অধিদপ্তরের ডিলার সমিতির নির্বাচনে সুমন সভাপতি অন্তর সাধারন সম্পাদক

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি কেটসিয়ত কারাগারে বন্দি আছেন।

দৃকের বিবৃতিতে ফ্রিডম ফ্লোটিলায় আটক সকল কর্মীকে নিঃশর্ত মুক্তি এবং ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করা হয়েছে।

বিবৃতির শেষে বলা হয়েছে, ‘ফিলিস্তিন একদিন মুক্ত হবেই।’ এবং বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের সংগ্রামের প্রতি অব্যাহত সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১০

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১১

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১২

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৩

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৪

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

১৫

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১৭

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

১৮

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১৯

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST