৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

‘এখন আর কোনো দল আমাদের হালকাভাবে নেবে না’

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে জয়ে শুরুর পর শক্তিশালী ইংল্যান্ডকেও প্রায় ধসিয়ে দিচ্ছিলেন মারুফারা। জয়ের আশা জাগিয়েও ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ১৭৯ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ১০৩ রানে প্রতিপক্ষের ৬ উইকেট শিকার করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল টাইগ্রেসরা। কিন্তু সপ্তম উইকেটে ১০০ বলে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের জয়ের আশা ধুলিসাৎ করে দেন হেদার নাইট ও চার্লি ডিন। ৮টি চার ও একটি ছক্কায় ১১১ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন নাইট।

১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েও বাংলাদেশের হার এড়াতে পারেননি ফাহিমা। ম্যাচ শেষে ফাহিমা বলছিলেন, ‘আমরা নাইটের উইকেট শিকারের জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। যদি গুরুত্বপূর্ণ সময় তাকে আউট করতে পারতাম তাহলে ম্যাচের চিত্র অন্যরকম হতো।’

আরও পড়ুনঃ   হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে হাদির মরদেহ

ইংল্যান্ডের বিপক্ষে জিততে না পারলেও এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে পরের ম্যাচগুলোতে প্রতিপক্ষ যেন বাংলাদেশকে হালকাভাবে না নেয়, সেজন্য সর্তক করে দিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার।

ফাহিমা বলেন, ‘দারুণ জয় দিয়ে বিশ্বকাপে আমাদের যাত্রা শুর করি। তাই আমরা খুব আত্মবিশ্বাসী ছিলাম। আমরা ২০-৩০ রানে কম করেছিলাম। আমরা যদি এই ধারা অব্যাহত রাখতে পারি তাহলে কোনো দলই আমাদের সহজভাবে নিতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল শুধু ভালো ক্রিকেট খেলা না, আমরা ম্যাচ জয়ের জন্য যাব। সেখানে আমাদের প্রতিপক্ষ যেই হোক না কেন। আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলব এবং নির্দিষ্ট দিনে ভালো খেলার চেষ্টা করব।’

আরও পড়ুনঃ   দুই মুখওয়ালা দেবতা জানুসের নাম থেকে যেভাবে জানুয়ারি এলো

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন পেসার মারুফা আক্তার। ৩১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে দারুণ শুরু করেছিলেন মারুফা। ৫ ওভারে ২৮ রানে ২ উইকেট নেন এই ডান-হাতি পেসার। কিন্তু ফিল্ডিংয়ের সময় পেশীর টানে মাঠের বাইরে চলে যান মারুফা। পরবর্তীতে আর বোলিং করতে পারেননি তিনি।

মারুফার ইনজুরি নিয়ে ফাহিমা বলেন, ‘ক্র্যাম্প সমস্যায় পড়েছেন মারুফা। সে এখন ভালো আছে। আমি মনে করি তার বোলিং করতে না পারা আমাদের হারের অন্যতম কারণ। সে যদি আরও দুই বা তিন ওভার বল করতো, তাহলে আমাদের জন্যই ভালো হতো। আমরা তাকে মিস করেছি।’ আগামীকাল (শুক্রবার) নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST