৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নতুন কুঁড়ির ঢাকা পর্বের জন্য চূড়ান্ত হলো রাজশাহী বিভাগের ১২০ প্রতিযোগী

স্টাফ রিপোর্টার : আঞ্চলিক ও বিভাগীয় বাছাইয়ের বাধা পেরিয়ে নতুন কুঁড়ি ২০২৫ এর ঢাকা পর্বের অডিশনের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছে রাজশাহী বিভাগের ১২০ প্রতিযোগী। ৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিভাগীয় বাছাইয়ের মাধ্যমে এই ১২০ জন শিল্পীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

দেশব্যাপী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের অংশ হিসেবে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয় সরকার। সেই সিদ্ধান্তের আলোকে সারা দেশকে ১৯টি অঞ্চলে বিভক্ত করে শুরু হয় প্রাথমিক বাছাই। রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার প্রতিযোগীরা রাজশাহী-১ অঞ্চলে এবং বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জের প্রতিযোগীরা রাজশাহী-২ অঞ্চলে প্রাথমিক বাছাইয়ে অংশ নেয়। রাজশাহী ও বগুড়া জেলা শিল্পকলা একাডেমি ছিল যথাক্রমে রাজশাহী-১ ও রাজশাহী-২ অঞ্চলের ভেন্যু। ভেন্যু দুটি থেকে ৪৩৩ জন প্রতিযোগী বিভাগীয় বাছাইয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিল। সেখান থেকে ১২টি ইভেন্টের প্রতিটির ক ও খ শাখাতে ৫ জন করে মোট ১২০ জন ঢাকা পর্বের জন্য মনোনীত হয়েছে। এবারের নতুন কুঁড়ির ইভেন্টগুলো হচ্ছে- অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুক, সাধারণ নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকসংগীত এবং হামদ-না’ত। বিভাগীয় পর্যায়ে নির্বাচিতরা ঢাকায় অন্যান্য বিভাগের নির্বাচিতদের সাথে প্রতিযোগিতা করবে।

আরও পড়ুনঃ   শান্তিরক্ষা মিশনে সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিমান বাহিনী প্রধানের

রাজশাহী বিভাগীয় বাছাইয়ের শেষ দিনে আজ (৮ অক্টোবর) অডিশনে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী জিয়াউল বাসেত। এসময় রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্সহ বিটিভির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST