৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী রেলভবনে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার : রেল লাইনের পাথরসহ বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় সরকারের প্রায় ৪ কোটি টাকা ক্ষতির ঘটনায় রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে এই অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত ব্যয় দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদক এ অভিযান চালায়।

দুদক জানিয়েছে, ২০২১-২০২২ অর্থবছরে রেলের পূর্ব, পশ্চিমাঞ্চল এবং কেন্দ্রীয় সদর দপ্তরে রেল লাইনের পাথর, ট্রেন মেরামতের যন্ত্রাংশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী, প্রিন্টার, ওয়াকিটকির ব্যাটারি, টিভি, কাপড়, ফ্লোর ম্যাট, কাগজসহ বিভিন্ন পণ্য কেনা হয়। পরবর্তীতে এসব ক্রয়ের বিষয়ে অডিট করা হলে দেখা যায়, প্রকৃত বাজারদরের তুলনায় রেল বিভাগ ৩ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা বেশি খরচ করেছে।

আরও পড়ুনঃ   শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন

দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, ২০২১ সালের ওই অডিট আপত্তি এখনও রেল বিভাগ নিষ্পত্তি করতে পারেনি। তাই এই কেনাকাটায় দুর্নীতির অভিযোগে দুদক তদন্ত শুরু করেছে। রেলভবন থেকে সংশ্লিষ্ট সকল তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে দুদকের কেন্দ্রীয় দপ্তরে নিয়মিত মামলার সুপারিশ পাঠানো হবে।

আরও পড়ুনঃ   নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা বাড়ি ঘেরাও

অভিযানের সময় পশ্চিমাঞ্চল রেলভবনের মহাব্যবস্থাপক বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ফলে রেল বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

১

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

২

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৩

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৪

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৫

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৬

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

৭

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৮

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৯

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১১

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৫

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৬

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

১৭

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST