৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী টেনিস কমপ্লেক্সে তিন ঘণ্টা লড়াই করে থেমে গেল সুমাইয়া

স্টাফ রিপোর্টার : রাজশাহী টেনিস কমপ্লেক্সে চলছে আইটিএফ ওয়ার্ল্ড টেনিস জুনিয়র টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াই। মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চীনের টিয়ানরান ডোংয়ের বিপক্ষে তিন ঘণ্টারও বেশি সময় ধরে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন বাংলাদেশের সুমাইয়া আক্তার।

তবে শেষ পর্যন্ত ১-২ সেটে (৪-৬, ৬-২, ৪-৬) পরাজিত হয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হন ঝালকাঠির এই তরুণী তারকা। প্রথম সেটে ৪-৬ গেমে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ান সুমাইয়া। দ্বিতীয় সেটে চমৎকার খেলে ৬-২ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান।

নির্ধারণী তৃতীয় সেটে ৩-০ গেমে এগিয়ে গিয়ে জয়ের আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু পরপর দুটি ব্রেক পয়েন্ট হারিয়ে গতি হারায় তার খেলা। সুযোগ বুঝে প্রতিপক্ষ টিয়ানরান ডোং আক্রমণাত্মক খেলা শুরু করলে ৪-৬ গেমে সেট হারেন সুমাইয়া, আর তাতেই বিদায় নিতে হয় টুর্নামেন্ট থেকে।

আরও পড়ুনঃ   পাঁচজনকে ‘অসামান্য সেবা’ পদক, ২৮ সেনাসদস্যকে সংবর্ধনা

দিনের খেলায় বালক ও বালিকা একক এবং দ্বৈত মিলিয়ে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হয় মেয়েদের একক ইভেন্ট। এদিন বাংলাদেশের চার খেলোয়াড় সুমনা বক্সি, মালিহা ইসলাম, সুমাইয়া আক্তার ও হালিমা জাহান দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন।

বালিকাদের এককে ভারতের ইয়াসিতা ইরিতি সরাসরি ২-০ (৬-২, ৬-০) সেটে হারান বাংলাদেশের সুমনা বক্সিকে। চীনের জিজি ইয়াং একই ব্যবধানে (৬-০, ৬-০) জেতেন মালিহা ইসলামের বিপক্ষে। চীনের টিয়ানরান ডোং ২-১ (৬-৪, ২-৬, ৬-৪) সেটে হারান সুমাইয়া আক্তারকে। চীনের হানিউ ওয়ান ২-০ (৬-৪, ৬-১) সেটে পরাজিত করেন মালদ্বীপের নাবা নিশানকে।

আরও পড়ুনঃ   ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

এছাড়া ভারতের তামান্না নায়্যার ২-০ (৬-৩, ৬-৪) সেটে হারান জাপানের টপ সিড খেলোয়াড় হারু ইশিদাকে। মালদ্বীপের দ্বিতীয় সিড আরা আসরা আজিম ২-০ (৬-০, ৬-২) সেটে জেতেন চীনের জিকান ইয়ানের বিপক্ষে। ভারতের তানিশা ভাটিয়াগার ২-০ (৬-৪, ৬-১) সেটে পরাজিত করেন থাইল্যান্ডের নাথিদা খুপাংসাকোরনকে এবং ভারতের শানভি রেড্ডি একই ব্যবধানে (৬-৩, ৬-২) জয় পান বাংলাদেশের হালিমা জাহানের বিপক্ষে।

বালকদের এককে ভারতের নীভ রবি কুঠারী ২-০ (৬-০, ৬-১) সেটে হারান থাইল্যান্ডের চানাপাত পিসুথারনাকে। অন্যদিকে থাইল্যান্ডের আরিয়া ফুল লিকুল ২-০ (৬-০, ৬-৩) সেটে জেতেন বাংলাদেশের খাব্বু গায়েনের বিপক্ষে। উভয়েই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। বুধবার কোয়ার্টার ফাইনালের খেলা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST