৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশের স্পিন জাল ছিঁড়ে কোনোরকমে বেরিয়ে গেল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক : ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মিডল অর্ডার ব্যর্থতায় দুইশ রানও স্কোরবোর্ডে যোগ করতে পারেনি তারা। এত অল্প পুঁজি নিয়ে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে লড়াই করার সাহসও হয়তো খুব কম মানুষই দেখেছিলেন। তবে নতুন বলে স্বপ্নের বীজ বুনে দেন মারুফা আক্তার। এক প্রান্তে পেস আর সুইয়ে রীতিমতো আগুন ঝরিয়েছেন তিনি। আর অন্য প্রান্তে স্পিনের জাল বিছিয়ে ইংলিশদের আটকে রাখেন নাহিদা আক্তার। মাঝের ওভারগুলোতে ফাহিমার ঘূর্ণিতে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখেছেন ইংলিশ ব্যাটাররা। একশর আগেই ৫ ব্যাটারকে ফিরিয়ে জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে হেথার নাইটের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলার স্পিন জাল ছিঁড়ে কোনোরকমে বেরিয়ে গেছে ইংলিশরা।

গুয়াহাটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন সুবহানা। জবাবে ৪৬ ওভার এক বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। তাদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৭৯ রান করেছেন হেথার নাইট।

ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন মারুফা। এমি জোনসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই পেসার। সাজঘরে ফেরার আগে ৩ বলে ১ রান করেছেন এমি। ইনিংসের সপ্তম ওভারে আবারো ইংলিশ শিবিরে আঘাত হানেন মারুফা। এবার তার শিকার টাম্মি বাউমান্ট। ১৭ বলে ১৩ রান করেছেন তিনি।

আরও পড়ুনঃ   তানোরে গভীর নলকূপ অপারেটরের বিরুদ্ধে সেচ না দিয়ে বোরো ধান মেরে ফেলার অভিযোগ

প্রথম পাওয়ার প্লে শেষে দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। ফাহিমা-নাহিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংলিশদের রানের চাকা টেনে ধরে টাইগ্রেসরা। চাপে পড়ে উইকেট হারায় ইংল্যান্ড। নাইটের সঙ্গে নেট স্কাভিয়ার ব্রান্টের জমে উঠা তৃতীয় উইকেট জুটি ভাঙেন ফাহিমা। ৩২ রান করে এই অভিজ্ঞ ব্যাটার সাজ ঘরে ফিরলে বিপাকে পড়ে তার দল।

সোপি ডানকলি, এমা ল্যাম্ব ও আলিস ক্যাপসিদের দ্রুত ফিরিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৭৮ রানে ৫ উইকেট হারানো ইংল্যান্ডকে উদ্ধার করেছেন নাইট। এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রেখেছেন তিনি। শেষদিকে চার্লি ডিনকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। ১১১ বলে অপরাজিত ৭৯ করেছেন নাইট, আর ডিনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ২৭ রান।

বাংলাদেশের হয়ে ১৬ রানে ৩ উইকেট শিকার করেছেন ফাহিমা। এ ছাড়া ২৮ রানে ২ উইকেট পেয়েছেন ফাহিমা, ২৪ রানে সানজিদা আক্তার মেঘলার শিকার একটি।

আরও পড়ুনঃ   বাঘায় অনুষ্ঠিত হলো তথ্য অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সভা

এর আগে গত ম্যাচে ফিফটি করা রুবাইয়া হায়দার ঝিলিক আজ ব্যর্থ হয়েছেন। ৯ বল খেলে ৪ রানের বেশি করতে পারেননি তিনি। তবে আরেক ওপেনার শারমিন আক্তার উড়ন্ত শুরু পেয়েছিলেন। দারুণ শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। ৬ চারে ৫২ বলে করেছেন ৩০ রান।

ঝিলিক দ্রুত ফেরায় শক্ত ভিত পেতে গুরু দায়িত্ব ছিল জ্যোতির কাঁধে। তবে অধিনায়ক পুরোপুরি ব্যর্থ। দুই বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। অধিনায়ক ডাক খেয়ে ফেরায় সেটার প্রভাব পড়ে রানরেটে। মাঝের ওভারগুলোতে ধীরগতির ব্যাটিং করেছে বাংলাদেশ।

এক প্রান্তে সুবহানা মুস্তারি উইকেট আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন ও নাহিদা আক্তারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাতে দেড়শ রান করা নিয়েও শঙ্কা জেগেছিল।

তবে শেষদিকে রীতিমতো ঝড় তোলেন রাবেয়া খাতুন। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ২৭ বলে করেছেন অপরাজিত ৪৩ রান। ৬ চার ও এক ছক্কায় প্রায় ১৬০ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি। মুস্তারির ব্যাট থেকে এসেছে ১০৮ বলে ৬০ রান। এটি তার অভিষেক ওয়ানডে ফিফটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১০

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

১১

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

১২

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১৩

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১৪

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১৫

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৬

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৭

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

১৮

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST