৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশের হয়ে মেসি খেললেও চ্যালেঞ্জ থাকত : হামজা

অনলাইন ডেস্ক : সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টাইন লিওনেল মেসি। তার পায়ের জাদুতে ফুটবল বিশ্ব মুগ্ধ। বাংলাদেশের ফুটবলের হ্যাঁমিলিয়নের বাশিওয়ালা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি। তিনি বাংলাদেশ দলের জন্য ফুটবলপ্রেমীদের কাছে মেসিতুল্য।

হামজা চৌধুরি বাংলাদেশ দলে আসার পর দলীয় শক্তি বেড়েছে অনেক। হামজা বাংলাদেশ দলে থাকা এক রকম, আবার না থাকা আরেক রকম। আজ বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার আগে সাংবাদিকদের সামনে এসেছিলেন হামজা। তখন এক সাংবাদিক হামজাকে মেসির সঙ্গে তুলনা করে প্রশ্ন করেন। এর প্রেক্ষিতে হামজা বলেন,‌ ‘আমি মনে করি, যদি মেসি নিজেও বাংলাদেশের হয়ে খেলতেন, তবুও আমাদের ট্যাকটিকস ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকতই।’

আরও পড়ুনঃ   নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সতর্ক রয়েছে : শফিকুল আলম

ফুটবল দলীয় খেলা। একজনের পক্ষে ফলাফল পরিবর্তন করা বেশ কঠিন। তিনি সেটা স্মরণ করিয়ে বলেন, ‘দিন শেষে ফুটবল একটা দলগত খেলা। তাই ফুটবল কখনো একজনের খেলা নয়। আমাকে কেন্দ্র করেও নয়।’

২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার বাংলাদেশের জার্সিতে অভিষেক। বাংলাদেশের হয়ে খেলতে এটি তার তৃতীয়বার আগমন। এ নিয়ে তার প্রতিক্রিয়া, ‘এ নিয়ে তৃতীয়বার আমি এসেছি। আমার সম্পর্ক খুব ভালো হয়েছে কোচদরে সঙ্গে, ফুটবলারদরে সঙ্গে। টিম সপ্তাহখানেক ধরে হার্ডওয়ার্ক করছে, টিমে এসে ভালো লাগছে ইনশাআল্লাহ, আমরা জিতবো।’

আরও পড়ুনঃ   দেশে ফিরতে বিসিবিকে যে ‘শর্ত’ দিলেন সাকিব

হামজা এশিয়ান কাপ বাছাইয়ের দু’টি ম্যাচ খেলেছেন। হংকংয়ের বিপক্ষে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যান্ড অ্যাওয়ে খেলতে এসেছেন। গত মাসে নেপালের বিপক্ষে হামজা বাংলাদেশের হয়ে খেলতে আসেনি। বাফুফে নেপাল যাত্রা হওয়ার আগের দিন হামজার না আসার সংবাদ জানতে পারে। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে না আসা নিয়ে হামজা বলেন,‌ ‘দুঃখিত, প্রথমবার নেপালে আমি আসিনি কারণ আমার গোড়ালিতে একটু চোট ছিল। আমরা শুক্রবার রাতে বার্মিংহামের বিপক্ষে খেলেছিলাম, তবে তার আগেও মৌসুমের শুরু হওয়ায় আমার পায়ে কিছুটা ব্যথা ও টান ছিল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST