৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

খালাতো ভাইকে বিয়ে, স্বীকার করে যা বললেন পরীমণি

অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি প্রায়শই খবরের শিরোনাম হন। অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও চলে ব্যাপক আলোচনা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে নিজের প্রেম ও বিয়ে সংক্রান্ত বিভিন্ন গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেন তিনি। অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান পরীমণির কাছে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন।

সঞ্চালকের করা ‘এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল?’ এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘না।’ এরপর কারও সঙ্গে সম্পর্কে আছেন কিনা জানতে চাইলে তিনি উত্তর দেন, ‘জানি না।’ আরও বলেন, ‘শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’

আরও পড়ুনঃ   আমাকে এতটাই কুখ্যাত করা হয়েছে যে বিয়ে করতে পারছি না

পরীমণি কতবার বিয়ে করেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একবার।’ সঞ্চালক তখন শরীফুল রাজের কথা উল্লেখ করে বাকি বিয়ের গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে তিনি মজা করে বলেন, ‘জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

শরীফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল কিনা—এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।’

অভিনয় ক্যারিয়ার শুরুর আগে পরীমণি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল। সামাজিক মাধ্যমেও তাদের দুজনের ছবি দেখা যায়।

আরও পড়ুনঃ   বাঘায় সার্কাসের মঞ্চ মাতালেন হিরো আলম-রিয়া মনি

ইসমাইল কি তার স্বামী ছিলেন—এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’ এরপর সঞ্চালক জানতে চান, তিনি কতবার বিয়ে করতে চান। এর উত্তরে পরীমণি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা এভাবে স্টাবলিশ হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST