৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বগুড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে পরামর্শ সভা

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসন ও ইউনিসেফ এর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আজ সোমবার ৬ অক্টোবর সকালে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে জেলা পর্যায়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক মো. রিয়াদুল ইসলাম, ইউনিসেফের নিউট্রিশন অফিসার মো. শহিদুল হাসান, প্রেসক্লাব সভাপতি রেজাউল হক রানু।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জে কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নুর-ই-শাদীদ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে এবং টাইফয়েড এর ক্ষতিকর বিভিন্ন দিক তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। বগুড়া সিভিল সার্জন সাংবাদিকদের টিকাদান ক্যাম্পেইন এবং টিকার গুরুত্ব বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

আরও পড়ুনঃ   ভোটার উদ্বুদ্ধকরণে রাজশাহীতে জেলা তথ্য অফিসের ভ্রাম্যমাণ ট্রাকে সংগীতানুষ্ঠান

জনসাধারণ যাতে কোনো রকম গুজবে বা অপপ্রচারে কর্ণপাত না করে টিকাদানে উদ্বুদ্ধ হয় সে বিষয়ে জেলা প্রশাসক গণমাধ্যমকর্মীদের নিকট থেকে সহযোগিতা কামনা করেন এবং দুর্গম ও টার্গেট গ্রুপকে কীভাবে টিকার আওতায় আনা যায় সে বিষয়ে পরামর্শ কামনা করেন।

বগুড়া জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মুহা. মাহফুজার রহমান সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

১০

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

১১

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

১২

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

১৩

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১৪

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১৫

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৭

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৮

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

১৯

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST