২৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে কাল মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় নারী দল এখন বাংলাদেশে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে প্রস্তুতি গ্রহণ করতে চাই দুই দল। আর সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়।

তার আগে আজ শনিবার সিলেটে সংবাদ সম্মেলনে আসেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ভারতের বিপক্ষে এই সিরিজকে সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশের এই অধিনায়ক।

জ্যোতি বলছিলেন, ‘আমি যেটা চিন্তা করছি এটা সুযোগ হিসেবে দেখছি। কারণ ভারত ভালো দল এবং তারা কিন্তু ফুল প্যাকেজ নিয়ে এবার এসেছে। বিশ্বকাপে হয়তো তারা এই টিমটাই খেলবে। ওদের জন্য একটা ভালো প্রস্তুতির সুযোগ, আমাদের জন্যও।’

‘ভারতের মতো দলের বিপক্ষে পাঁচটা টি-টোয়েন্টি খেলা এবং দলটা যে কঠিন সময় পার করে এসেছে। সেটা থেকে কামব্যাক করতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের জন্য এটা বড় সুযোগ। সিলেটের মাঠ, এখানে আমাদের অনেক বড় অর্জন নেই হয়তো। কিন্তু ভালো ক্রিকেট খেলার কিছু স্মৃতি আছে। সেগুলোকে নিয়েই ইনশাআল্লাহ চেষ্টা থাকবে। আর কালকের ম্যাচটা যেন ভালোভাবে শুরু করতে পারি।’ -যোগ করেন জ্যোতি।

আরও পড়ুনঃ   সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

এদিকে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর নিজেদের ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন, থাকতে চান ইতিবাচকও। দুই দলের সবশেষ সিরিজটা হারমানপ্রীতের জন্য ছিল তিক্ততার। হারের মুখ দেখেছিলেন আবার মেজাজ হারিয়ে নিষিদ্ধও হয়েছিলেন। তবে এবার সিরিজের আগে ওসব মাথায় নেই তার, ‘এগুলো অতীতের খাতায় চলে গেছে। এখন নতুন ভেন্যু, নতুন সিরিজ। আমরা এটার জন্য প্রস্তুত হচ্ছি, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আশা করছি এই সিরিজে আমাদের শতভাগ দিতে পারব।

নিজেদের অনুশীলন নিয়ে তিনি বলেন, ‘গত ৩ দিন নিজেদের যতটা প্রস্তুত করা সম্ভব করেছি। মাঠে বাড়তি সময় দিয়েছি। যেভাবে প্রস্তুতি নিয়েছি, আমরা খুব খুশি। আমরা ইতিবাচক থাকছি।’

আরও পড়ুনঃ   চোট পেয়ে মাঠ ছাড়লেন মুশফিক, ফিরলেন বাবর

বাংলাদেশের প্রশংসা করে হারমানপ্রীত বলেন, ‘আমরা ভালো মানের ক্রিকেট আশা করছি। আমরা যেখানেই যাই ভালো খেলার চেষ্টা করি। এবারো ব্যতিক্রম নয়। এটা আমাদের জন্য দারুণ সুযোগ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের কন্ডিশনে মানিয়ে নেওয়ার সেরা সুযোগ। বাংলাদেশ খুব ভালো দল, দ্রুতই তারা উন্নতি করছে। আমি জানি তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। আমরাও এটার জন্য প্রস্তুত।’

‘আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চাই। আমাদের দল ভারসাম্যপূর্ণ। দলে মানসম্পন্ন স্পিনার আছে। ফিল্ডিংয়ের দিক থেকেও আমরা অনেক উন্নতি করেছি। গত কয়েকদিন দেখেছি মেয়েরা ফিল্ডিংয়ে নিজেদের নিংড়ে দিচ্ছে। ফিল্ডিংয়ের দিক থেকে আমি বেশ আত্মবিশ্বাসী। দলের সবাই মেধাবী। আমরা মাঠে সেরাটাই দিব।’-যোগ করেন ভারতীয় অধিনায়ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST