৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো বাধা নেই: সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো বাধা নেই। সনদে কী থাকবে তা জনগণের কাছে উন্মুক্ত থাকবে। এই জন রায় হবে চূড়ান্ত। আগামী সংসদ গণভোটের রায় মানতে বাধ্য থাকবে।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদের সংবিধানসম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চতুর্থ দিনের আলোচনা শেষে এ কথা জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

জুলাই সনদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একটা ফাইনাল স্টেজে (চূড়ান্ত ধাপে) আমরা আছি… মোটাদাগে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি।’

গণভোটের প্রস্তাব প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, ‘আমরা সব রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করি কি না, এটা একটা প্রশ্ন। তাই জনগণের কাছে যদি সম্মতি নেওয়া যায় যে আমরা রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি—জনগণ তার পক্ষে আছে কি না, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত।’

আরও পড়ুনঃ   ‘পিআর ছাড়া নির্বাচন হলে জনগণ তা প্রতিহত করবে’

এ সময় জুলাই জাতীয় সনদ ২০২৫ অধ্যাদেশ জারি করা যেতে পারে বলেও জানান তিনি।

গণভোটের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রেফারেন্ডামের (গণভোট) যে আর্টিকেল ১৪২ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল, সেটা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে রিইনস্টেট (পুনঃপ্রতিষ্ঠিত) হয়েছে। এখন সংবিধানের আর কোথাও রেফারেন্ডাম করা যাবে না, এমন কোনো বিধান নেই। সুতরাং একটা অর্ডিন্যান্স জারি করে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া যেতে পারে একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে রেফারেন্ডাম (গণভোট) করার জন্য।

আরও পড়ুনঃ   নওগাঁ-১ আসনে মনোনয়ন দাখিলকারী অর্ধেক প্রার্থী একই উপজেলার

সালাহউদ্দিন আহমদ বলেন, রেফারেন্ডামের (গণভোট) মাধ্যমে যে জনরায় আসবে, সেটা সার্বভৌম ক্ষমতার একটা রায়। সুতরাং সব সংসদ সদস্য সেটা মানতে বাধ্য হবেন।

এ সময় সাংবাদিকেরা প্রশ্ন করেন, যদি আগামী সংসদে জুলাই সনদের বিরোধী এমপিরা সংখ্যাগরিষ্ঠ হন, তবে কি তারা গণরায় মানতে বাধ্য থাকবেন? জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, জনরায় হচ্ছে চূড়ান্ত। যখন যে পক্ষে বলবে, তখন সেই সংসদ ও সংসদ সদস্যরা সেটা মানতে বাধ্য।

বৈঠকে জুলাই সনদের বিভিন্ন ধারার ওপর ‘নোট অব ডিসেন্ট’ থাকা নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ প্রণীত হবে, স্বাক্ষরিত হবে। অঙ্গীকারনামায় সবাই সই করবেন… ওয়েবসাইটে যাবেন, সব পার্টির ইশতেহারে থাকবে। জনগণ জানবে, জুলাই সনদে কী আছে। যারা ম্যান্ডেট পাবেন, তারা তাদের নোট অব ডিসেন্ট অনুসারে যেতে পারবেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী

নগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ

রাজশাহী বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত

জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

বানেশ্বর বাজারে হোটেলে ‘ নিউ’ চলছে রমরমা দেহ ব্যবসা

রাজশাহীতে সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন মাহমুদা হাবিবা

দূর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১০

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১১

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা

১২

বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জাহিদ হোসেনের জীবনবৃত্তান্ত

১৪

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন শুরু

১৫

মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ

১৬

সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

১৭

খানাখন্দে ভরা পথে মানবিক দৃষ্টান্ত, নিজ হাতে সড়ক মেরামত করলেন আব্দুস সালেক আদিল

১৮

তানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

১৯

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST