৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

‘আমার কেন শত্রু হবে?’ পরীর প্রশ্ন

অনলাইন ডেস্ক : বিতর্ক ও সমালোচনার মধ্য দিয়ে গেলেও নিজের জীবন ও কর্ম নিয়ে সবসময়ই অকপট চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে তিনি তার জেল ও রিমান্ডের সময়ের এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর রিমান্ডে তাকে বারবার একটিই প্রশ্ন করা হয়েছিল তিনি কাউকে শত্রু মনে করেন কি না এবং কারও নাম বলতে চান কি না। পরীমণি জানান, একাধিক তদন্তকারী সংস্থা, বিশেষ করে সিআইডি এই প্রশ্নটি বারংবার করেছে।

তার কথায়, ‘আমাকে যখন রিমান্ডে বারবার জিজ্ঞেস করছিল, তো উনারা শুধু একটা কোশ্চেন করছিল যে আপনার কি শত্রু কাউকে আপনার মনে হয়? কাউকে শত্রু, কারো নাম বলতে চান?’

আরও পড়ুনঃ   বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই হঠাৎ ঐশ্বরিয়ার প্রশংসায় অভিষেক

তিনি আরও বলেন, ‘আসলে আমার শত্রু আমি বলছি, না, আমার কোনো শত্রু নাই। আমি না আসলে কাউকে শত্রু ভাবতে পারি নাই। কারণ আমি আসলে কারও সাথে মাথা ফাটাফাটি করিনি, গালাগালি করিনি, জমি দখল করিনি, তো আমার কেন শত্রু হবে? শত্রুতা হওয়ার জন্য কারণ থাকে তো।’

পরীমণির ভাষ্যে, ‘আমি আমার জীবনে কাউকে শত্রুর চোখে দেখতে পারি নাই। যে নামটা আসলে আমি আমার যারা যারা আমাকে জিজ্ঞেস করছে—এই ডিপার্টমেন্টগুলো, তিনটা ডিপার্টমেন্ট মিলে—বিশেষ করে হচ্ছে সিআইডি যখন জিজ্ঞেস করল, ‘আপনি কাউকে শত্রু মনে করেন কিনা? কোনো নাম বলবেন কিনা?’

আরও পড়ুনঃ   আমি অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী নই : মিথিলা

শেষে বলেন, ‘আমি একটা নামও বলতে পারি নাই। কারণ আমার চোখে দেখা আসলে আমি কারো সাথে কিছু করিনি যে কিনা আমার শত্রু হয়ে যাবে, যে কিনা আমার সাথে এরকম একটা করতে পারে। ওই অব্দি যাওয়ার জন্য তো আসলে আমার কিছু করতে হবে তার সাথে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

১১

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

১২

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৪

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১৫

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৬

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৭

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৮

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

২০

Design & Developed by: BD IT HOST