৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শুরু হলো জে-৩০ আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শুরু হয়েছে ৩০তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫। ৪ অক্টোবর বিকাল সাড়ে তিনটায় বেলুন-ফেস্টুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আন্তর্জাতিক মানের সমস্ত আয়োজন করেছি। পদ্মা নদীর পাড়ে অবস্থিত রাজশাহী অত্যন্ত স্বাস্থ্যকর শহর আর পদ্মা নদীর পাড়েই আমাদের টেনিস কোর্ট।

তিনি বলেন, সবকিছু মিলিয়ে আন্তর্জাতিকভাবে বহু বছর ধরে এই ভেন্যুটি ব্যবহৃত হচ্ছে। এ বছরেও অনেক খেলোয়াড় এখানে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে তাদেরকে স্বাগত জানাচ্ছি।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে জমকালো আয়োজনে শুরু হলো ‘ভূমি মেলা ২০২৫’

এসময় সব খেলোয়াড় টেনিসের নিয়মকানুন মেনে খেলোয়াড়সুলভ আচরণ করবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টুর্নামেন্ট পরিচালক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ এবং রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম।

আরও পড়ুনঃ   ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে বঙ্গভবনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন দেশ হতে আগত খেলোয়াড় ও ম্যানেজারবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং টেনিসপ্রিয় দর্শকরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য যে, এবারের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিন কোরিয়া, থাইল্যান্ড, জাপান, চিন, মালদ্বীপ, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, হংকং এবং অস্ট্রেলিয়ার ৩৯ জনসহ মোট ৫৭ জন অনূর্ধ্ব-১৮ টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করছে। ১০ অক্টোবর এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাবি মেডিকেলে তালা দিয়েছে শিক্ষার্থীরা

১০

উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট উপাচার্য

১১

ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

১৪

রাজশাহীর মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

১৫

পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা

১৬

নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

১৭

তানোরে তিন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বসছে ১০৬৯ শিক্ষার্থী

১৮

পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

১৯

শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST