২৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বিপিজেএ রাজশাহী শাখার নির্বাচনে সভাপতি তোতা,সাধারণ সম্পাদক সামাদ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার দ্বি-বার্ষিকী নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। বেলা ১১টা হতে ১টা পর্যন্ত চলে ভোট গ্রহন। ভোট গ্রহন শেষে ১.৩০টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু। এই নির্বাচনে মোট ১৮জন ভোটার ভোট দিয়ে তাদের মতামত পেশ করেন। বর্তমান সভাপতি আসাদুজ্জামান আসাদকে ৩ ভোটের ব্যবধানে পরাজিত করে শরিফুল ইসলাম তোতা সভাপতি নির্বাচিত হন। তিনি মোট ভোট পেয়েছেন ১০টি। আর আসাদুজ্জামান আসাদ পেয়েছেন ৭টি ভোট। এদিকে সাধারণ সম্পাদক হিসেবে বতর্মান সাধারণ সম্পাদক সামাদ খান ১২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার প্রতিদন্দি শহীদুল ইসলাম (দুখু) পেয়েছে ৬ ভোট।

এদিকে সহ-সভাপতি পদে যৌথভাবে নির্বাচিত হয়েছেন শাহিন খান এবং আলী এহসান (তুহিন)। তারা উভয়ে ৯টি করে ভোট পেয়েছেন। তারা উভয়ে এক বছর করে দায়িত্ব পালন করবেন। এছাড়াও অর্থ সম্পাদক পদেও যৗথভাবে নির্বাচিত হয়েছেন মিলন শেখ এবং মোখলেসুর রহমান(মুকুল)। তারাও উভয়ে ৯টি করে ভোট পেয়েছেন। এই দুই সম্পাদক একই পন্থায় দায়িত্ব পালন করবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ   মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ

এদিকে সাংগঠনিক ও প্রচার সম্পাদক আজম খানকে ৩ ভোটের ব্যবধানে পরাজিত করে ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শামিউল ইসলাম (শামিম)। আর রাশেদুর রহমান রাসেল এর কোন প্রতিদন্দি না থাকায় তাকে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশনার। আর যারা যৌথভাবে নির্বাচিত হয়েছেন তারা শপথ গ্রহনের দিন কে আগে এবং কে পরে দায়িত্ব পালন করবেন তা ঠিক করে নেবেন বলে ঘোষনা দেন তিনি।

আরও পড়ুনঃ   ৩৮ রানে ৮ উইকেট হারিয়ে অবিশ্বাস্য হার শ্রীলঙ্কার

ফলাফল ঘোষনা শেষে সকল প্রতিদন্দি প্রার্থী ফলাফল মেনে নেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হলো। প্রতিদন্দিতা যাইহোক না কেন, এখন থেকে সবাই এক সাথে কাজ করবেন বলে আশাব্যাক্ত করেন তিনি। এই নির্বাচনে তাঁকে সহযোগিতা করেন প্রবীন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান আলম, সহকারী নির্বাচন কমিশনার জিয়া হাসান হিমেল ও শামস উর রহমান রুমি।

এছাড়াও উপস্থিত থেকে নির্বাচনের সাথে একাত্বতা প্রকাশ করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তানজিমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রিমন রহমান, টিভি ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনসহ সাংবাদিকদের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST