৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

শার্শায় যুবদল নেতার বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধি কিশোরী (১৫) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতার পরিবার গরীব হওয়ার কারণে লম্পট আসাদ তাদের ঘটনাটি পুলিশকে না জানানো এবং ধামাচাপা দেওয়ার জন্য হুমকি প্রদান করে আসছিল।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামে। অভিযুক্ত আসাদ গোকর্ণ গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ   তানোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

প্রতিবেশিরা বলেন, অভিযুক্ত আসাদ ওই কিশোরীর বাড়ির পিছনে নিয়মিত বসে থাকেন এবং বিভিন্ন সময় তাকে উত্যাক্ত করে আসছিল। শুক্রবার দুপুরে কিশোরীকে বাড়ির পাশে একা পেয়ে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে ধর্ষন করে। প্রতিবেশিরা আরও বলেন, আসাদ একজন বখাটে ও মাদকাসক্ত। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে ওই কিশোরী ও ধর্ষক আসাদুলকে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ   জমে উঠেছে নওগাঁর সাপাহার আমের হাট, দাম কম

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রতিবন্ধী কিশোরী এবং অভিযুক্ত আসাদুল ইসলাম আসাদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-০৮।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST