৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপির ৩১ দফা রূপরেখা: রায়হান

স্টাফ রিপোর্টার : জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান বলেছেন, “গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপির ৩১ দফা রূপরেখা। দেশের মানুষ আজ ভোটাধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্রের মালিক হয়েও তারা নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারছে না। জনগণের হাতে রাষ্ট্রের অধিকার ফিরিয়ে দিতে হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে। গণতান্ত্রিক শক্তির বিজয় ছাড়া এ দেশে শান্তি, স্থিতিশীলতা ও ধর্মীয় স্বাধীনতা ফিরে আসবে না।”

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নওহাটা পৌরসভার দুয়ারী মোড়ে অনুষ্ঠিত “৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা বিষয়ক কর্মশালা”য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে নওহাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন।

কর্মশালাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে সভাপতিত্ব করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক সেন্টু কুমার সাহা। উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বক্তব্যে রায়হান আরও বলেন, “এই উঠান বৈঠক শুধু দলীয় কর্মসূচির অংশ নয়, বরং জনগণের কাছে ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণের রূপরেখা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা। জনগণ ঐক্যবদ্ধ হলে অবাধ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক শক্তির জয়লাভ নিশ্চিত হবে।”

আরও পড়ুনঃ   রাজশাহীতে জামায়াতের আমীরের আগমন উপলক্ষ্যে নওহাটা বাজারে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা

তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, “পলাতক স্বৈরাচারী এই সরকার জনগণের ভোটাধিকার হরণ করে একদলীয় শাসন কায়েম করেছিল। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হওয়ায় মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।”

রায়হান জানান, বিএনপি ক্ষমতায় গেলে একটি ঐকমত্যভিত্তিক জাতীয় সরকার গঠন করে ৩১ দফা রূপরেখার আলোকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও প্রশাসনিক সংস্কার কার্যক্রম হাতে নেবে। তার দাবি, এ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে টেকসই উন্নয়ন ও সুশাসনের ভিত্তি স্থাপিত হবে।

ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। ঐতিহ্যবাহী শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হলেও এটি সবার আনন্দের উৎসব। বিএনপির ৩১ দফায় ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। কোনো দুস্কৃতিকারী যাতে মানুষের ধর্ম পালনে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক থাকব।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের নকশা। এতে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনে জবাবদিহিতা, শিক্ষা ও স্বাস্থ্যখাত সংস্কার এবং কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার রয়েছে।”

আরও পড়ুনঃ   দেশের পথে তারেক রহমান

সভাপতির বক্তব্যে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক সেন্টু কুমার সাহা বলেন, “বাংলাদেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরা চাই জনগণ নির্ভয়ে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারুক। বিএনপির ৩১ দফায় ধর্মীয় সম্প্রীতি রক্ষার অঙ্গীকার আমাদের জন্য আশাব্যঞ্জক। এ কর্মসূচি বাস্তবায়িত হলে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে।”

কর্মশালায় বক্তব্য রাখেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন হাবিব ও পবা উপজেলা কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন নওহাটা পৌর শাখার কৃষকদলের আহ্বায়ক মো. রবিউল ইসলাম।

কর্মশালার শেষে জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হানের নেতৃত্বে একটি পথসভা বের হয়। এসময় বিএনপি নেতা-কর্মীরা জনগণের হাতে ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে আন্দোলন ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে ধারণা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক উল্টে নিহত ছয় জনের নওগাঁয় দাফন সম্পন্ন

সন্ত্রাস,মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে রাজশাহীর নিরাপত্তায় সতর্ক র‌্যাব

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

১০

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১৪

ভূমিকম্পে কাঁপল দেশ

১৫

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১৬

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৭

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৯

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

২০

Design & Developed by: BD IT HOST